শ্রেয়া ঘোষাল
আশাজির কণ্ঠ প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের অনুপ্রাণিত করেছে। আজ আমরা এমন এক ব্যক্তিত্বকে হারালাম, যিনি ভারতীয় সঙ্গীতকে নতুন পরিচয় দিয়েছিলেন।
আশা ভোঁসলে কেবল একজন কিংবদন্তি ছিলেন না, তিনি অত্যন্ত প্রতিভাশালী একজন শিল্পী ছিলেন। তাঁর গান শুনেই আমার বড় হয়ে ওঠা। আমাদের কাছে তিনি শুধু একজন শিল্পী নন, তিনি এক অনুপ্রেরণা। সব ধরনের গানের উপর তাঁর অসাধারণ দখল। প্রতিটি সুরে আবেগের নিখুঁত প্রকাশ। সবকিছুই ছিল এককথায় অনবদ্য। চূড়ান্ত এনার্জির গান থেকে গভীর আবেগময় গজল, কিংবা মারাঠি, বাংলা-সহ একাধিক ভাষায় তাঁর স্বচ্ছন্দ বিচরণ। প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন তাঁর শিল্পসত্ত্বার অসামান্য ছাপ।
আমাদের অনেকের কাছেই তিনি শুধু অনুপ্রেরণা নন, তিনি আমাদের সঙ্গীত জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিজের জীবদ্দশায় এমন একজন মহান শিল্পীকে কাছ থেকে অনুভব করতে পেরেছি। আমি এটাকে কোনও আশীর্বাদের থেকে কম বলে মনে করি না। যেখানেই তিনি থাকুন, ভালো থাকুন।
আশাজির কণ্ঠস্বর সময়ের সীমানা পেরিয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবে। তাঁর বিদায়ে এক যুগের অবসান হলেও, তাঁর সুর অমর হয়ে থাকবে চিরকাল।