বাংলা ছবির প্রযোজনায় অনুপম, অভিনয়ে টোটা

Photo Source- IANS

ছাব্বিশ বছর পরে আবার বাংলা ছবির জগতে ফিরছেন অনুপম খের। ২০০০ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’, যে ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন অনুপম। তার পরে এ বার ফিরদৌসুল হাসানের সঙ্গে অনুপমের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন ছবি ‘শুরু থেকে শুরু’। অনুপম খেরের হাত ধরেই অনেক দিন পরে বাইরে থেকে বিনিয়োগ আসছে বাংলা ছবির জগতে, যা নিয়ে অত্যন্ত আশাবাদী হাসান। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম ও রাহুল বসু।

ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শমীক বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে বিজ্ঞাপনের জগতে কাজ করেছেন শমীক।  এ বার ছবি পরিচালনায় আসতে চলেছেন। পরিচালকের কাছে এই ছবিটা ‘স্পেশ্যাল।’ তাঁর কথায়, ‘ছবি পরিচালনা করার পরিকল্পনা ছিলই। সেই কাজ শুরু করছি বাংলা ছবি দিয়ে, এটা বড় প্রাপ্তি। তা ছাড়া প্রজেক্টটার প্রযোজনার দায়িত্বে থাকছেন অনুপমজির মতো একজন মানুষ।’

জানা গিয়েছে, সম্পর্কের গল্প বলবে ‘শুরু থেকে শুরু’। এখানে রয়েছে এক দম্পতির গল্প আর তার সমান্তরালে চলতে থাকবে এক বাবা-মেয়ের গল্প। যা উঠে আসবে বাস্তব চিত্র থেকেই।


যদিও, বাংলা ছবিতে অনুপম খেরের মতো ব্যক্তিত্বের বিনিয়োগ করায় আশাবাদী ছবির অন্যতম প্রযোজক ফিরদৌসুল হাসান। তিনি বললেন, ‘বাংলা ইন্ডাস্ট্রি এখন দুটো সমস্যার সম্মুখীন, এক দিকে ভাল বিনিয়োগকারীর অভাব, অন্য দিকে প্রেক্ষাগৃহে দর্শক কমছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘শুরু থেকে শুরু’ বিশেষ তাৎপর্যপূর্ণ। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং মুম্বইয়ের অনুপম খের স্টুডিয়োজ-এর যৌথ উদ্যোগে এই ছবির যাত্রা শুরু হচ্ছে। এত দিন পরে বাইরে থেকে বিনিয়োগকারী আসছেন বাংলায়। এই ধারা যেন জারি থাকে। আমরা সব সময়ে দর্শককে মনে রাখার মতো রুচিশীল ছবি উপহার দিয়েছি। এই ছবিও তার ব্যতিক্রম হবে না।‘ এ বছরের শেষ থেকেই ছবির শুট শুরুর পরিকল্পনা রয়েছে।

অনুপম খের জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় সব রকমের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাতে আধুনিক অভিনয় প্রশিক্ষণকেন্দ্র গড়তেও আগ্রহী হয়েছেন। পাশাপাশি তিনি যে বাংলাতে আরও সিনেমা করতে চান সেটিও স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায় বাংলায় অনেক প্রতিভা রয়েছে। তিনি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সেই প্রতিভাকে সামনে এগোতে সাহায্য করবেন কেবল। তিনি যোগ্যদের প্রাপ্য সুযোগটা দিতে চান।

সম্পর্কের ভাগ্য নির্ধারিত থাকে। আবার এমন কিছু বিরল সম্পর্কও আছে, যা গড়ে ওঠে নিঃশব্দে। এই ছবিটি এমন এক প্রেমের হৃদয়স্পর্শী অন্বেষণ। পাহাড়ের শান্ত-স্নিগ্ধ পরিবেশে দুই ব্যক্তির আবেগঘন যাত্রার আখ্যান, যা জীবনের অপ্রত্যাশিত বাঁকে বারবার তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। এই দুই চরিত্রেই থাকছেন টোটা ও পাওলি। এছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল। অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাহুল। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়।