১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির ‘শোলে’, সেলিম-জাভেদ জুটির এক অনবদ্য চিত্রনাট্য ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক সৃষ্টি করে। সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এই ছবি। অনেক দিক থেকে এই ছবি বিশেষ।
দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে, সেরাম গ্রুপের নিবেদনে প্রকাশ পেল ‘শোলে পঞ্চাশ’ বিশেষ ক্যালেন্ডার। চমক ছিল এর প্রকাশ অনুষ্ঠানে। শোলের দুই মুখ্য চরিত্র জয়-বীরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলা রক ব্যান্ড ‘ক্যাকটাস’-এর সিধু-পটা জুটি। বাংলা রক ব্যান্ড ‘ক্যাকটাস’-এর পথ চলাও তিরিশ অতিক্রম করেছে।
এদিন সাইডকারওয়ালা বাইকে চেপে সিধু-পটা গাইলেন সেই আইকনিক গান ‘ইয়ে দোস্তি’। পরে এক ঘরোয়া আলোচনায় সিধু-পটা দু’জনেই স্মৃতির পথে হেঁটে ‘শোলে’ নিয়ে তাঁদের ভালোলাগার কথা জানান। আমাদের এইরকম ভাবে জয়-বীরু-র ভূমিকায় এই বিশেষ অনুষ্ঠান যে ভাবা হয়েছে এটাই খুব আনন্দের।’ সুদীপ্ত চন্দ এই ক্যালেন্ডারের মূল ভাবনা নিয়ে বলেন, ‘প্রতিবছর কোনো না কোনো থিম নিয়ে দ্য ড্রিমার্স ক্যালেন্ডার প্রকাশ করে। এবছরের ক্যালেন্ডারে প্রতি পাতায় আছে শোলে ছবি সংক্রান্ত আকর্ষণীয় নানা ছবি।’