ভারতীয় নৃত্য শাস্ত্রের দুই ধারার মেলবন্ধন

Photo: Representational Image

ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মি আর্টস (এনসিপিএ)ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুই ধারাকে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানেরর আয়োজন করেছে। শোভনা ভালচন্দ্র ও তাঁর দল পরিবেশন করবে ভারতনাট্যম ‘অহম প্রবাহিনী’। অন্যদিকে অমৃতা পরাঞ্জপে ও তাঁর দলের কত্থক নৃত্য পরিবেশন করবে ‘ঊর্জাতরঙ্গ’।

অহম ‘প্রবাহিনী’-তে নৃত্যু ও সঙ্গীতের মাধ্যমে নদীর রূপকাত্মক যাত্রাকে তুলে ধরা হয়েছে। আর ‘ঊর্জাতরঙ্গ’-এ ঐতিহ্যবাহী কত্থক পরিবেশনার উপাদান এবং মৌলিক কোরিওগ্রাফিক সংমিশ্রণে কত্থক নৃত্যের ছন্দময় প্রাণশক্তির প্রকাশ ঘটেছে। দুটি পরিবেশনাই একসঙ্গে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে গল্প বলার শিল্প, তাল-লয় এবং অভিব্যক্তির বৈচিত্র্যকে দর্শকদের সামনে নতুন মাত্রায় উপস্থান করা হবে।

আগামী ২৯ জুলাই, সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপিএ-তে মঞ্চস্থ হবে এই নৃত্যানুষ্ঠান। প্রতিটি পরিবেশনাই নিজ নিজ শাস্ত্রীয় নৃত্যধারার ঐতিহ্য ও শৈলীকে মঞ্চে তুলে ধরবে।