জুনিয়র এনটিআরের জীবনের ৭ অজানা কথা

Pic- SNS

দক্ষিণী সিনে জগতে অন্যতম জনপ্রিয় নাম জুনিয়র এনটিআর। তাকে দেখতে সিনেমাহলে ভিড় করে বিপুল সংখ্যক মানুষ। কিন্তু অনেকেই তাঁর সম্পর্কে একাধিক বিষয়ে অবহিত নন। জেনে নিন সেগুলি।

 

সিনেমাজগতে নিজের যাত্রা শুরু করেছিলেন একজন শিশুশিল্পী হিসেবে। তাঁর প্রথম সিনেমার নাম ব্রমারশি বিশ্বামিত্র। যা পরিচালনা করেছিলেন তাঁর দাদু কিংবদন্তি পরিচালক নন্দমুরী তারকা রামা রাও। এই সিনেমাই তার মনে অভিনেতা হওয়ার ভালোবাসা জাগিয়ে তোলে। এছাড়াও তিনি একজন প্রশিক্ষিত কুচিপুড়ি নৃত্যশিল্পী। বর্তমানে ডান্সিং অভিনেতা হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে দক্ষিণী সিনে জগতে তাঁর মতো নৃত্যশিল্পী সেই অর্থে নেই। তার শাস্ত্রীয় নৃত্য শিক্ষা একজন অভিনেতা হিসেবে গড়ে তোলার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে মনে করেন অনেকে।


 

জুনিয়র এনটিআরকে একজন অভিনেতা হিসেবে সকলেই জানেন। কিন্তু তা ছাড়াও তিনি একজন জনপ্রিয় গায়ক। নিজের সিনেমাতে একাধিক গান তিনি নিজের গলাতেই গেয়েছেন। এমনকি একাধিক ভাষাতেও গান গেয়েছেন তিনি। সেই সঙ্গে শরীর চর্চার দিকেও তার আগ্রহ রয়েছে। প্রতিটা চরিত্রে অভিনয়ের আগে তিনি নিজেকে সময় দেন। সময় নিয়ে চরিত্রের সঙ্গে মানানসই ভাবে নিজেকে গড়েন। আর সেই কারণেই তার চরিত্রের সঙ্গে দর্শকেরাও একাত্ম হয়ে পড়েন। এত জনপ্রিয়তার মধ্যেও তিনি আদ্যপান্ত একজন ফ্যামিলি ম্যানন। ননিজের পরিবারকে সবথেকে বেশি গুরুত্ব দেন তিনি। বর্তমানে দেশ ছাড়িয়ে বিদেশেও অত্যন্ত জনপ্রিয় তিনি। বিশেষ করে আরআরআর সিনেমার পরে গ্লোবাল আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তারপরেও নিজের সংস্কৃতিকে ভোলেন না তিনি।