পুরী যাওয়ার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে তীর্থযাত্রী বোঝাই বাসের ধাক্কা, তারপর….

Bus Accident Photo-SNS

পুণ্যভূমি পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তাঁরা। কিন্তু তা শেষ পর্যন্ত নির্বিঘ্নে হল না। শুক্রবার ভোরে ওড়িশায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে যাওয়া বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে গিয়ে ধাক্কা মারে। তার জেরে পথ দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গ্রাম থেকে সকলে পুরী যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই পরিকল্পনা মতো সরঞ্জামও নেওয়া হয়। বাসে সকলে হুল্লোড় করে ওঠেন। কিন্তু সেই হাসি যেন শোকে পরিণত হল। হাসপাতাল সূত্রে খবর, এই পথ দুর্ঘটনায় আশঙ্কাজনকদের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে।

স্থানীয় সূত্রে খবর, পুরী বেড়াতে যাওয়ার জন্য হোটেলও বুকিং করা হয়েছিল। আর সেখানে গিয়ে পুজো দিয়ে আনন্দে মেতে ওঠার পরিকল্পনা ছিল। নিজেরাই রান্নাবান্না করে খাবেন এমন সব প্ল্যান ফিক্সড ছিল। সমুদ্রসৈকতে জলকেলি করার পরিকল্পনাও করা হয়েছিল। সেই মতো বাসে ওঠেন প্রত্যেকে। কিন্তু পুরী যাওয়া আর হল না তাঁদের। পথেই মর্মান্তিক দুর্ঘটনা সব পরিকল্পনায় জল ঢেলে দিল। পুরীর জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিম মেদিনীপুরের তীর্থযাত্রী বোঝাই একটি বাস। শুক্রবার ওড়িশার জাজপুর জেলার বড়াচানা থানা এলাকায় পথ দুর্ঘটনা ঘটে। এই পথ দুর্ঘটনায় বাসের বহু যাত্রী আহত হয়েছেন। যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই তীর্থযাত্রীরা। শুক্রবার ভোরের দিকেই হঠাৎই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। এই পথ দুর্ঘটনার জেরে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। কেমন করে এই পথ দুর্ঘটনা ঘটল সলেটা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকা থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাস পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাস।


তাছাড়া  এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওই সকালে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। তাই দুর্ঘটনার জেরে বাসের ভিতরে তীব্র আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় বড়াচানা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তবে চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি যান্ত্রিক কোনও ত্রুটি ছিল সেটা খতিয়ে দেখছে বড়াচানা থানার পুলিশ।