কেন্দ্রীয় নির্বাচন কমিশন রবিবার রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবার দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল ২০২৬-এ, যেখানে ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, ১৪২টি আসনের জন্য।
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৬। মনোনয়ন যাচাই করা হবে ৭ এপ্রিল এবং প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে ২০২৬-এ।
রাজ্যে মোট ভোটারের সংখ্যা এই মুহূর্তে ৬ কোটি ৪৪ লক্ষ। পরে সাপ্লিমেন্টারি তালিকা যোগ করা হবে। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সব বুথে ওয়েব কাস্টিং করা হবে। পোস্টাল ব্যালট গণনা হবে ইভিএমের দুই রাউন্ড গণনার আগে। গণনার পর পরাজিত প্রার্থী ভিভিপ্যাট দেখতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন একমাত্র লক্ষ্য। কোনরকম ফেক নিউজ বা অপপ্রচার ছড়ালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।