ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে করিডরে বসে পোস্টাল ব্যালট পৃথকীকরণের কাজ চলছিল

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে করিডরে বসে পোস্টাল ব্যালট পৃথকীকরণের কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের অভিযোগ নিয়ে এমনটাই জানাল নির্বাচন কমিশন। তাদের তরফে আরও জানানো হয়, স্ট্রং রুমে বিদ্যুৎ সংযোগ রাখা যায় না। আইন মেনে তাই টর্চ নিয়ে কাজ চলছিল। এখনও সেই কাজ চলছে। রাজনৈতিক দলগুলিকে জানানো হয়েছে। ইমেলও করা হয়েছে।