ভোট চলআজ ছয়টি আসনে উপনির্বাচন (Bypoll) চলছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে পাঁচটি বিধানসভা এবং আসামে একটি লোকসভা আসছে চলছে ভোট। আগামী ৯ অক্টোবর ভোটাগণনা হবে।
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ( Nandigram Bypoll)ও রেজিনগর, তামিলনাড়ুর মাদুরান্থাকম ও ধরাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডিতে বিধানসভা উপনির্বাচন (Bypoll) এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কয়েক মাস আগে রাজ্যগুলিতে রাজনৈতিক পালাবদলের পর এই উপনির্বাচনগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ।
বাংলায় এ বার বিজেপি সরকার গঠনের পর এই প্রথম কোনও নির্বাচন হচ্ছে। নন্দীগ্রাম ( Nandigram Bypoll) ও রেজিনগরের ফলাফল তাই রাজ্যের রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ। আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর রেজিনগর আসনটি ছাড়ায় আসনটি ফাঁকা হয়। তিনি দুটি আসনে লড়াই করে জয়ী হয়েছিলেন। তার মধ্যে নওদা আসনটি তিনি রেখে দেন এবং রেজিনগর ছেড়ে দেন।
আরও পড়ুন: পুলিশকে কটূক্তির পরই আটক হুমায়ুন! দলীয় কার্যালয় থেকে ধরে নিয়ে গেল পুলিশ
ওই কেন্দ্রেই হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীও বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে দাঁড়িয়েছিলেন। ভবানীপুর এব নন্দীগ্রাম। ভবানীপুর রেখে দেওয়ায় নন্দীগ্রামে উপনির্বাচন হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়ি করিয়েছে শুভেন্দুর মৃত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে।
তামিলনাড়ুর তফসিলি জাতির জন্য সংরক্ষিত মাদুরান্থাকম ও ধরাপুরম আসনেও মঙ্গলবার ভোটগ্রহণ চলছে। দুই কেন্দ্রের বিধায়ক মারাগাথাম কুমারাভেল ও পি সত্যবামা পদত্যাগ করে শাসক তামিলাগা ভেট্রি কাজাগমে যোগ দেন। পরে তাঁরাই টিভিকে-র প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়ছেন।
দুই কেন্দ্রেই লড়াই বহুমুখী। মাদুরান্থাকমে কুমারাভেলের বিরুদ্ধে রয়েছেন ডিএমকে-র আই পারন্থামন, এআইএডিএমকে-র কে কানিথা সম্পথ, সিপিআই(এম)-এর পি সুগান্থি এবং নাম তামিলার কাটচির কে জনকিরামন-সহ মোট ২৭ জন প্রার্থী।
ধরাপুরমে সত্যবামার প্রতিদ্বন্দ্বী ডিএমকে-র এস সুগন্যা, এআইএডিএমকে-র কে ভানুমতী, সিপিআইয়ের পি লক্ষ্মণন এবং নাম তামিলার কাটচির এম কার্তিকা। এই কেন্দ্রে মোট ২২ জন প্রার্থী রয়েছেন।
এই দুই কেন্দ্রে সিপিআই ও সিপিআই(এম) বাইরে থেকে বিজয় সরকারকে সমর্থন করলেও উপনির্বাচনে নিজেদের প্রার্থী দিয়েছে। ফলে এই দুই কেন্দ্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শাসক শিবিরের সঙ্গে বাম দলগুলির রাজনৈতিক দূরত্বও স্পষ্ট হয়েছে।
আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ রয়েছে। বিজেপি, কংগ্রেস ও অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) মধ্যে মূল লড়াই। প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যোগ দেয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দিসপুর থেকে জয়ী হওয়ায় নগাঁও আসনটি খালি হয়।
বিজেপি প্রাক্তন নগাঁও ডেপুটি কমিশনার দেবাশিস শর্মাকে প্রার্থী করেছে। কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বটদ্রবা বিধায়ক শিবামণি বরা। অন্য দিকে এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমলও সরাসরি লড়াইয়ে রয়েছেন। প্রার্থী প্রত্যাহারের পর নগাঁওয়ে মোট ১৫ জন প্রার্থী রয়েছেন। পুদুচেরির থাট্টানচাভাডিতে ছে। সেখানে মোট প্রার্থীর সংখ্যা ১১ জন।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/t9o69VyKXPI?si=YK4h66XhgX-BSUek” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>