দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার

দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৮.৭৭ শতাংশ। প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে— ৮১.৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে— ৭৪.০৭ শতাংশ।

২০২৪ সালের লোকসভা ভোটের সাত দফায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে (প্রথম দফা: ৬৬.৩, দ্বিতীয় দফা: ৬০.৬, তৃতীয় দফা: ৬৩.১, চতুর্থ দফা: ৬৬.১, পঞ্চম দফা: ৬২.৭, ষষ্ঠ দফা: ৭০.২ এবং সপ্তম দফা: ৫৮.৫ শতাংশ)। এ বারের ভোটদানের হার সেই তুলনায় ন্যূনতম ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ বেশি।