আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কালীঘাটের বাসভবন থেকে তালিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানেও কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বিজেপিকে অনুরোধ, কৃত্রিম সঙ্কট তৈরি না করে রাজনৈতিকভাবে লড়াই করুন। বাইরে থেকে লোক এনে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবেন না। গণতন্ত্রের লড়াই অহিংস পথেই হওয়া উচিত।’ একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ নেতাদের উপর আস্থা রাখা হয়েছে, তেমনই একাধিক আসনে নতুন মুখ এনে চমক দিয়েছে তৃণমূল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, ভবানীপুর আসন থেকে নিজেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তর ২৪ পরগনায় একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে দল। কালচিনিতে প্রার্থী বীরেন্দ্র বরা, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, ফালাকাটায় সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, ধূপগুড়িতে নির্মল রায়, ময়নাগুড়িতে রামমোহন রায়, জলপাইগুড়িতে কৃষ্ণ দাস, রাজগঞ্জে স্বপ্না বর্মণ, ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা, মালে বুলুচিক বরাইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর প্রার্থী হয়েছেন।
কলকাতার আসনগুলিতেও নজরকাড়া চিত্র। বেলেঘাটায় কুণাল ঘোষকে প্রার্থী করা হয়েছে, চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়, কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষ এবং শ্যামপুকুরে শশী পাঁজা লড়বেন। ভবানীপুরে মমতা নিজে প্রার্থী হওয়ায় এই কেন্দ্রটি ফের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া টালিগঞ্জে অরূপ বিশ্বাস, বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী এবং বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনায় সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র, ডায়মন্ড হারবারে পন্নালাল হালদার, বজবজে অশোক দেব এবং মহেশতলায় সুবাসিস দাসকে প্রার্থী করেছে দল। একই সঙ্গে ভাঙড়ে শওকত মোল্লা এবং কসবার জাভেদ খানও তালিকায় রয়েছেন।
হুগলি জেলায়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গিয়েছে। চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য, সপ্তগ্রামে বিদেশ বসু, তারকেশ্বরে রামেন্দু সিংহ রায় এবং আরামবাগে মিতা বাগকে প্রার্থী করা হয়েছে। নদিয়ার করিমপুরে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে, যা বিশেষভাবে নজর কেড়েছে।
পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, কাঁথি ও রামনগরের মতো গুরুত্বপূর্ণ আসনগুলিতে প্রার্থী বদল হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলাতেও একাধিক নতুন মুখকে সুযোগ দিয়েছে দল। সব মিলিয়ে, এবারের প্রার্থী তালিকায় অভিজ্ঞতা ও নবীনতার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তালিকা থেকেই স্পষ্ট, আসন্ন নির্বাচনে সংগঠনকে নতুনভাবে সাজিয়ে লড়াইয়ে নেমেছে তৃণমূল।
একনজরে তৃণমূলের প্রার্থী তালিকা:
আলিপুরদুয়ার
কুমারগ্রাম (এসটি), আলিপুরদুয়ার — রাজীব তিরকি
কালচিনি (এসটি), আলিপুরদুয়ার — বিরেন্দ্র বারা
আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার — সুমন কাঞ্জিলাল
ফালাকাটা (এসসি), আলিপুরদুয়ার — সুভাষ চন্দ্র রায়
মাদারিহাট (এসটি), আলিপুরদুয়ার — জয়প্রকাশ টপ্পো
কোচবিহার
মেখলিগঞ্জ (এসসি), কোচবিহার — পরেশ চন্দ্র অধিকারী
মাথাভাঙ্গা (এসসি), কোচবিহার — সাবলু বর্মন
কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার — পার্থ প্রতিম রায়
কোচবিহার দক্ষিণ, কোচবিহার — অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি)
শীতলকুচি (এসসি), কোচবিহার — হরিহর দাস
সিতাই (এসসি), কোচবিহার — সঙ্গীতা রায় বসুনিয়া
দিনহাটা, কোচবিহার — উদয়ন গুহ
নাটাবাড়ি, কোচবিহার — শৈলেন বর্মা
তুফানগঞ্জ, কোচবিহার — শিব শঙ্কর পাল
জলপাইগুড়ি
ধূপগুড়ি (এসসি), জলপাইগুড়ি — ডা. নির্মল চন্দ্র রায়
ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি — রাম মোহন রায়
জলপাইগুড়ি (এসসি), জলপাইগুড়ি — কৃষ্ণ দাস
রাজগঞ্জ (এসসি), জলপাইগুড়ি — স্বপ্না বর্মন
দাবগ্রাম-ফুলবাড়ি, জলপাইগুড়ি — রঞ্জন শীল শর্মা
মাল (এসটি), জলপাইগুড়ি — বুলু চিক বারাাইক
নাগরাকাটা (এসটি), জলপাইগুড়ি — সঞ্জয় কুজুর
কালিম্পং, কালিম্পং — ***
দার্জিলিং
দার্জিলিং, দার্জিলিং — ***
কার্সিয়াং, দার্জিলিং — ***
মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), দার্জিলিং — শঙ্কর মালাকার
শিলিগুড়ি, দার্জিলিং — গৌতম দেব
ফাঁসিদেওয়া (এসটি), দার্জিলিং — রীনা টপ্পো এক্কা
উত্তর দিনাজপুর
চোপড়া, উত্তর দিনাজপুর — হামিদুল রহমান
ইসলামপুর, উত্তর দিনাজপুর — কানাইয়া লাল আগরওয়াল
গোলপোখর, উত্তর দিনাজপুর — মো. গুলাম রাব্বানি
চাকুলিয়া, উত্তর দিনাজপুর — মিনহাজুল আরফিন আজাদ
করণদিঘি, উত্তর দিনাজপুর — গৌতম পাল
হেমতাবাদ (এসসি), উত্তর দিনাজপুর — সত্যজিৎ বর্মন
কালিয়াগঞ্জ (এসসি), উত্তর দিনাজপুর — নিতাই বৈশ্য
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর — কৃষ্ণ কল্যাণী
ইটাহার, উত্তর দিনাজপুর — মোসারফ হোসেন
দক্ষিণ দিনাজপুর
কুশমন্ডি (এসসি), দক্ষিণ দিনাজপুর — রেখা রায়
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর — তোরাফ হোসেন মণ্ডল
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর — অর্পিতা ঘোষ
তপন (এসটি), দক্ষিণ দিনাজপুর — চিন্তামণি বিহা
গঙ্গারামপুর (এসসি), দক্ষিণ দিনাজপুর — গৌতম দাস
হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর — বিপ্লব মিত্র
মালদা
হবিবপুর (এসটি), মালদা — অমল কিস্কু
গাজোল (এসসি), মালদা — প্রসেনজিৎ দাস
চাঁঁচল, মালদা — প্রসূন বন্দ্যোপাধ্যায়
হরিশ্চন্দ্রপুর, মালদা — মো. মাতেবুর রহমান
মালতিপুর, মালদা — আবদুর রহিম বক্সী
রতুয়া, মালদা — সমর মুখোপাধ্য়ায়
মানিকচক, মালদা — কবিতা মণ্ডল
মালদহ (এসসি), মালদা — লিপিকা বর্মন ঘোষ
ইংলিশ বাজার, মালদা — আশিস কুণ্ডু
মোথাবাড়ি, মালদা — মো. নজরুল ইসলাম
সুজাপুর, মালদা — সাবিনা ইয়াসমিন
বৈষ্ণবনগর, মালদা — চন্দনা সরকার
মুর্শিদাবাদ
ফারাক্কা, মুর্শিদাবাদ — আমিরুল ইসলাম
সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ — নুর আলম
সুতি, মুর্শিদাবাদ — ইমানি বিশ্বাস
জঙ্গিপুর, মুর্শিদাবাদ — জাকির হোসেন
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ — জনাব আখরুজ্জামান
সাগরদিঘি, মুর্শিদাবাদ — বায়রন বিশ্বাস
লালগোলা, মুর্শিদাবাদ — ডা. আবদুল আজিজ
ভগবানগোলা, মুর্শিদাবাদ — রেয়াত হোসেন সরকার
রানিনগর, মুর্শিদাবাদ — সৌমিক হোসেন
মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ — শাওনি সিংহ রায়
নবগ্রাম (এসসি), মুর্শিদাবাদ — প্রণব চন্দ্র দাস
খড়গ্রাম (এসসি), মুর্শিদাবাদ — আশিস মার্জিত
বড়ঞা (এসসি), মুর্শিদাবাদ — প্রতিমা রজক
কান্দি, মুর্শিদাবাদ — অপূর্ব সরকার (ডেভিড)
ভারতপুর, মুর্শিদাবাদ — মুস্তাফিজুর রহমান (সুমন)
রেজিনগর, মুর্শিদাবাদ — আতাউর রহমান
বেলডাঙা, মুর্শিদাবাদ — রাবিউল আলম চৌধুরী
বহরমপুর, মুর্শিদাবাদ — নারু গোপাল মুখোপাধ্য়ায়
হরিহরপাড়া, মুর্শিদাবাদ — নিয়ামত শেখ
নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ
ডোমকল, মুর্শিদাবাদ — হুমায়ুন কবির (প্রাক্তন আইপিএস)
জলঙ্গি, মুর্শিদাবাদ — বাবর আলি
নদিয়া
করিমপুর, নদিয়া — সোহম চক্রবর্তী
তেহট্ট, নদিয়া — দিলীপ পোদ্দার
পলাশীপাড়া, নদিয়া — রুকবানুর রহমান
কালীগঞ্জ, নদিয়া — আলিফা আহমেদ
নাকাশিপাড়া, নদিয়া — কল্লোল খাঁ
চাপড়া, নদিয়া — জেবের শেখ
কৃষ্ণনগর উত্তর, নদিয়া — অভিনব ভট্টাচার্য
নবদ্বীপ, নদিয়া — পুণ্ডরীকাক্ষ সাহা
কৃষ্ণনগর দক্ষিণ, নদিয়া — উজ্জ্বল বিশ্বাস
শান্তিপুর, নদিয়া — ব্রজ কিশোর গোস্বামী
রানাঘাট উত্তর পশ্চিম, নদিয়া — তাপস ঘোষ
কৃষ্ণগঞ্জ (এসসি), নদিয়া — সমীর কুমার পোদ্দার
রানাঘাট উত্তর পূর্ব (এসসি), নদিয়া — বর্ণালী দে রায়
রানাঘাট দক্ষিণ (এসসি), নদিয়া — ডা. সৌগত কুমার বর্মন
চাকদহ, নদিয়া — শুভঙ্কর সিংহ (জিশু)
কল্যাণী (এসসি), নদিয়া — ডা. অতীন্দ্র নাথ মণ্ডল
হরিংহাটা (এসসি), নদিয়া — ডা. রাজীব বিশ্বাস
উত্তর ২৪ পরগনা
বাগদা (এসসি), উত্তর ২৪ পরগনা — মধুপর্ণা ঠাকুর
বনগাঁ উত্তর (এসসি), উত্তর ২৪ পরগনা — বিশ্বজিৎ দাস
বনগাঁ দক্ষিণ (এসসি), উত্তর ২৪ পরগনা — ঋতুপর্ণা আঢ্য
গাইঘাটা (এসসি), উত্তর ২৪ পরগনা — নরোত্তম বিশ্বাস
স্বরূপনগর (এসসি), উত্তর ২৪ পরগনা — বীণা মণ্ডল
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা — বুরহানুল মোকাদ্দিন (লিটন)
হাবড়া, উত্তর ২৪ পরগনা — জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)
অশোকনগর, উত্তর ২৪ পরগনা — নারায়ণ গোস্বামী
আমডাঙা, উত্তর ২৪ পরগনা — পীরজাদা কাসেম সিদ্দিকি
বিজপুর, উত্তর ২৪ পরগনা — সুবোধ অধিকারী
নৈহাটি, উত্তর ২৪ পরগনা — সনৎ দে
ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা — অমিত গুপ্ত
জগদ্দল, উত্তর ২৪ পরগনা — সোমনাথ শ্যাম ইচিনি
নোয়াপাড়া, উত্তর ২৪ পরগনা — ত্রিণাঙ্কুর ভট্টাচার্য
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা — রাজু চক্রবর্তী (রাজ)
খড়দহ, উত্তর ২৪ পরগনা — দেবদীপ পুরোহিত
দমদম উত্তর, উত্তর ২৪ পরগনা — চন্দ্রিমা ভট্টাচার্য
পানিহাটি, উত্তর ২৪ পরগনা — তীর্থঙ্কর ঘোষ (পুচি)
কামারহাটি, উত্তর ২৪ পরগনা — মদন মিত্র
বরানগর, উত্তর ২৪ পরগনা — সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
দমদম, উত্তর ২৪ পরগনা — ব্রাত্য বসু
রাজারহাট নিউটাউন, উত্তর ২৪ পরগনা — তাপস চট্টোপাধ্যায়
বিধাননগর, উত্তর ২৪ পরগনা — সুজিত বসু
রাজারহাট গোপালপুর, উত্তর ২৪ পরগনা — অদিতি মুন্সি
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা — রথীন ঘোষ
বারাসত, উত্তর ২৪ পরগনা — সব্যসাচী দত্ত
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা — আনিসুর রহমান (বিদেশ)
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা — মো. মুফতি আবদুল মতিন
মিনাখাঁ (এসসি), উত্তর ২৪ পরগনা — উষা রানি মণ্ডল
সন্দেশখালি (এসটি), উত্তর ২৪ পরগনা — ঝর্ণা সর্দার
বসিরহাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনা — সুরজিৎ মিত্র (বাদল)
বসিরহাট উত্তর, উত্তর ২৪ পরগনা — মো. তৌসিফ রহমান
হিঙ্গলগঞ্জ (এসসি), উত্তর ২৪ পরগনা — আনন্দ সরকার
দক্ষিণ ২৪ পরগনা
গোসাবা (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — সুব্রত মণ্ডল
বসন্তী (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — নীলিমা বিশাল মিস্ত্রি
কুলতলি (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — গণেশ চন্দ্র মণ্ডল
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা — সমীর কুমার জানা
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা — মন্টুরাম পাখিরা
সাগর, দক্ষিণ ২৪ পরগনা — বঙ্কিম চন্দ্র হাজরা
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা — বর্ণালী ধারা
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা — তাপস মণ্ডল
মন্দিরবাজার (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — জয়দেব হালদার
জয়নগর (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — বিশ্বনাথ দাস
বারুইপুর পূর্ব (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — বিভাস সর্দার
ক্যানিং পশ্চিম (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — পরেশ রাম দাস
ক্যানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — মো. বাহারুল ইসলাম
বারুইপুর পশ্চিম, দক্ষিণ ২৪ পরগনা — বিমান বন্দ্যোপাধ্যায়
মগরাহাট পূর্ব (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — শর্মিষ্ঠা পুরকাইত
মগরাহাট পশ্চিম, দক্ষিণ ২৪ পরগনা — শামিম আহমেদ
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা — পান্নালাল হালদার
ফলতা, দক্ষিণ ২৪ পরগনা — জাহাঙ্গীর খান
সাতগাছিয়া, দক্ষিণ ২৪ পরগনা — সোমাশ্রী বেতাল
বিষ্ণুপুর (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — দিলীপ মণ্ডল
সোনারপুর দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা — অরুন্ধতী মৈত্র (লাভলি)
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা — সওকত মোল্লা
কসবা, দক্ষিণ ২৪ পরগনা — জাভেদ আহমেদ খান
যাদবপুর, দক্ষিণ ২৪ পরগনা — দেবব্রত মজুমদার
সোনারপুর উত্তর, দক্ষিণ ২৪ পরগনা — ফিরদৌসি বেগম
টালিগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা — অরূপ বিশ্বাস
বেহালা পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — শুভাশিস চক্রবর্তী
বেহালা পশ্চিম, দক্ষিণ ২৪ পরগনা — রত্না চট্টোপাধ্য়ায়
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা — শুভাশিস দাস
বজবজ, দক্ষিণ ২৪ পরগনা — অশোক কুমার দেব
মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা — আবদুল খালেক মোল্লা
কলকাতা
কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম
ভবানীপুর, কলকাতা — মমতা বন্দ্যোপাধ্যায়
রাসবিহারী, কলকাতা — দেবাশিস কুমার
বালিগঞ্জ, কলকাতা — শোভনদেব চট্টোপাধ্যায়
চৌরঙ্গী, কলকাতা — নয়না বন্দ্যোপাধ্যায়
এন্টালি, কলকাতা — সন্দীপন সাহা
বেলেঘাটা, কলকাতা — কুণাল ঘোষ
জোড়াসাঁকো, কলকাতা — বিজয় উপাধ্যায়
শ্যামপুকুর, কলকাতা — ডা. শশী পাঁজা
মানিকতলা, কলকাতা — শ্রেয়া পান্ডে
কাশীপুর-বেলগাছিয়া, কলকাতা — অতীন ঘোষ
হাওড়া
বালি, হাওড়া — কৈলাশ মিশ্র
হাওড়া উত্তর, হাওড়া — গৌতম চৌধুরী
হাওড়া মধ্য, হাওড়া — অরূপ রায়
শিবপুর, হাওড়া — ডা. রানা চট্টোপাধ্যায়
হাওড়া দক্ষিণ, হাওড়া — নন্দিতা চৌধুরী
সাঁকরাইল (এসসি), হাওড়া — প্রিয়া পাল
পাঁচলা, হাওড়া — গুলশান মল্লিক
উলুবেড়িয়া পূর্ব, হাওড়া — ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া উত্তর (এসসি), হাওড়া — বিমল কুমার দাস
উলুবেড়িয়া দক্ষিণ, হাওড়া — পুলক রায়
শ্যামপুর, হাওড়া — নদেবাসী জানা
বাগনান, হাওড়া — অরুণাভ সেন
আমতা, হাওড়া — সুকান্ত পাল
উদয়নরায়ণপুর, হাওড়া — সমীর কুমার পাঁজা
জগতবল্লভপুর, হাওড়া — সুবীর চ্যাটার্জি
ডোমজুড় — তাপস মাইতি
হুগলি
উত্তরপাড়া — শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়
শ্রীরামপুর — তন্ময় ঘোষ
চাঁপদানি — অরিন্দম গুইন
সিঙ্গুর — বেচারাম মান্না
চন্দননগর — ইন্দ্রনীল সেন
চুঁচুড়া — দেবাংশু ভট্টাচার্য
বলাগড় (এসসি) — রঞ্জন ধাড়া
পাণ্ডুয়া — সমীর চক্রবর্তী
সপ্তগ্রাম — বিদেশ বসু
চণ্ডীতলা — স্বাতী খন্দোকার
জাঙ্গিপাড়া — স্নেহাশিস চক্রবর্তী
হরিপাল — ডা. করবী মান্না
ধনেখালি (এসসি) — অসীমা পাত্র
তারকেশ্বর — রামেন্দু সিংহ রায়
পুরশুড়া — পার্থ হাজরা
আরামবাগ (এসসি) — মিতালি বাগ
গগহাট (এসসি) — ডা. নির্মল মাজি
খানাকুল — পলাশ রায়
পূর্ব মেদিনীপুর
তমলুক — দীপেন্দ্র নারায়ণ রায়
পাঁশকুড়া পূর্ব — অসীম কুমার মাজি
পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান
ময়না — চন্দন মণ্ডল
নন্দকুমার — সুকুমার দে
মহিষাদল — তিলক কুমার চক্রবর্তী
হলদিয়া (এসসি) — তাপসী মণ্ডল
নন্দীগ্রাম — পবিত্র কর
চণ্ডীপুর — উত্তম বারিক
পটাশপুর — পীযূষ কান্তি পান্ডা
কাঁথি উত্তর — দেবাশিস ভুঁইয়া
ভগবানপুর — মানব কুমার পরুয়া
খেজুরি (এসসি) — রবীন চন্দ্র মণ্ডল
কাঁথি দক্ষিণ — তরুণ কুমার জানা
রামনগর — অখিল গিরি
এগরা — তরুণ মাইতি
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম
দাঁতন — মানিক মাইতি
নয়াগ্রাম (এসটি) — দুলাল মুর্মু
গোপীবল্লভপুর — অজিত মাহাতো
ঝাড়গ্রাম — মঙ্গল সোরেন
কেশিয়ারি (এসটি) — রামজীবন মান্ডি
খড়গপুর সদর — প্রদীপ সরকার
নারায়ণগড় — প্রতিভা রানি মাইতি
সবং — মানস রঞ্জন ভুঁইয়া
পিংলা — অজিত মাইতি
খড়গপুর — দিনেন রায়
ডেবরা — রাজীব বন্দ্যোপাধ্যায়
দাসপুর — আশিস হুদাইত
ঘাটাল (এসসি) — শ্যামলী সর্দার
চন্দ্রকোনা (এসসি) — সূর্য কান্ত দলই
গড়বেতা — উত্তরা সিংহ (হাজরা)
শালবনি — শ্রীকান্ত মাহাতা
কেশপুর (এসসি) — সিউলি সাহা
মেদিনীপুর — সুজয় হাজরা
বিনপুর (এসটি) — বীরবাহা হাঁসদা
পুরুলিয়া
বান্দোয়ান (এসটি) — রাজীব লোচন সারেন
বলরামপুর — শান্তিরাম মাহাতো
বাঘমুন্ডি — সুশান্ত মাহাতো
জয়পুর — অর্জুন মাহাতো
পুরুলিয়া — সুজয় বন্দ্যোপাধ্যায়
মানবাজার (এসটি) — সন্ধ্যা রানি টুডু
কাশীপুর — সৌমেন বেলথারিয়া
পাড়া (এসসি) — মানিক বাউরি
রঘুনাথপুর (এসসি) — হাজারি বাউরি
বাঁকুড়া
শালতোড়া (এসসি) — উত্তম বাউরি
ছাতনা — স্বপন কুমার মণ্ডল
রানিবাঁধ (এসটি) — ডা. তনুশ্রী হাঁসদা
রাইপুর (এসটি) — ঠাকুর মনি সোরেন
তালডাংরা — ফাল্গুনী সিংহবাবু
বাঁকুড়া — ডা. অনুপ মণ্ডল
বরজোড়া — গৌতম মিশ্র
ওন্দা — সুব্রত দত্ত
বিষ্ণুপুর — তন্ময় ঘোষ
কতুলপুর (এসসি) — হরকালী প্রতিহার
ইন্দাস (এসসি) — শ্যামলী রায় বাগদি
সোনামুখী (এসসি) — ডা. কল্লোল সাহা
পূর্ব বর্ধমান
খণ্ডঘোষ (এসসি) — নবীন চন্দ্র বাগ
বর্ধমান দক্ষিণ — খোকন দাস
রায়না (এসসি) — মন্দিরা দালুই
জামালপুর (এসসি) — ভূতনাথ মল্লিক
মন্তেশ্বর — সিদ্দিকুল্লা চৌধুরী
কালনা (এসসি) — দেবপ্রসাদ বাগ
মেমারি — রসবিহারী হালদার
বর্ধমান উত্তর (এসসি) — নিশীথ কুমার মালিক
ভাতার — শান্তনু কোনার
পূর্বস্থলী দক্ষিণ — স্বপন দেবনাথ
পূর্বস্থলী উত্তর — বসুন্ধরা গোস্বামী
কাটোয়া — রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
কেতুগ্রাম — শেখ সাহোনাওয়েজ
মঙ্গলকোট — অপূর্ব চৌধুরী
আউসগ্রাম (এসসি) — শ্যামাপ্রসন্ন লোহার
গলসি (এসসি) — অলক কুমার মাজি
পশ্চিম বর্ধমান
পাণ্ডবেশ্বর — নরেন্দ্রনাথ চক্রবর্তী
দুর্গাপুর পূর্ব — প্রদীপ মজুমদার
দুর্গাপুর পশ্চিম — কবি দত্ত
রানিগঞ্জ — কালোবরণ মণ্ডল
জামুরিয়া — হরিরাম সিং
আসানসোল দক্ষিণ — তাপস বন্দ্যোপাধ্যায়
আসানসোল উত্তর — মলয় ঘটক
কুলটি — অভিজিৎ ঘটক
বারাবনি — বিধান উপাধ্যায়
বীরভূম
দুবরাজপুর (এসসি) — চন্দ্র নরেশ বাউরি
সিউড়ি — উজ্জ্বল চট্টোপাধ্য়ায়
বোলপুর — চন্দ্রনাথ সিনহা
নানুর (এসসি) — বিধান চন্দ্র মাজি
লাভপুর — অভিজিৎ সিনহা (রানা)
সাঁইথিয়া (এসসি) — নীলাবতী সাহা
ময়ূরেশ্বর — অভিজিৎ রায়
রামপুরহাট — আশিস বন্দ্যোপাধ্যায়
হানসান — ফয়েজুল হক (কাজল শেখ)
নলহাটি — রাজেন্দ্র প্রসাদ সিং
মুরারাই — মোসাররফ হোসেন