বরাহনগরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

প্রতীকী চিত্র

ভোটের চূড়ান্ত ফলপ্রকাশের আগেই উত্তপ্ত হয়ে উঠল বরাহনগর বিধানসভা কেন্দ্র। তৃণমূল অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বরাহনগরে। অভিযোগ, বরাহনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান অপর্ণা মৌলিকের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

তবে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় নিন্দা করেছেন বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি বলেছেন, ‘বরাহনগরে পার্টি অফিস ভাঙচুর সমর্থন করছি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনার সঙ্গে যদি বিজেপির লোকজনও জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, পার্টি অফিস ধর্মীয় স্থানের মতো। আমি নিজে ওই পার্টি অফিসে যাব। এ জিনিস কখনওই মেনে নেওয়া যায় না।’