দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে কর্মীদের বার্তা পর্যটনমন্ত্রীর, ‘রাজনৈতিক পালাবদল হলেও বদলায়নি মানসিকতা’

Image: SNS

রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। সম্প্রতি রাজ্যে ঘটা বিভিন্ন ঘটনা দেখে এমনই  মন্তব্য করেছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। সোমবার রাতে দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে আবারও দলের কর্মীদের সচেতন হওয়ার বার্তা দিলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বারবার  যখন একই খবর দেখি, তখন মাঝে মাঝে মনে হয়, আমাদের রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে সেই পরিবর্তন আমরা নিশ্চিতভাবেই করতে সক্ষম হব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই কাজ করবই। দলের পক্ষ থেকে আপনাদের এই আশ্বাস দিতে পারি।’

আরও পড়ুন: বিচারপতিদের নিয়ে মন্তব্য, অভিষেককে শোকজ কলকাতা হাইকোর্টের


এদিন দুর্গাপুরের এসবি মোড়ে স্বপ্ন উড়ান আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং সাংসদ মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার , দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও দলের কর্মীদের আচরণ ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা কার্যত স্পষ্টভাবেই তুলে ধরেন রাজ্যের পর্যটন মন্ত্রী। এমনই মত  রাজনৈতিক বিশেষজ্ঞদের।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=qzVMGxsHSelv28kF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>