পুজোর মুখে সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে (Padmaja Naidu Himalayan Zoological Park)। জন্ম হয়েছে তিনটি হিমালয়ান গড়াল শাবকের। নতুন অতিথিদের আগমনে খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছেও এই শাবকেরা বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা।
আরও পড়ুন: কর্ণাটকের একটি কেন্দ্রে গণনার ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনা
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’সপ্তাহ আগে শাবকগুলির জন্ম হয়েছে। আপাতত তাদের মায়ের কাছেই রাখা হয়েছে। শাবকদের শারীরিক অবস্থা ও নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখছেন বনকর্মীরা (Padmaja Naidu Himalayan Zoological Park)। জন্মের পর প্রথম কয়েকটি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় পরিচর্যায় কোনও খামতি রাখতে চাইছে না কর্তৃপক্ষ। তিনটি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় হিমালয়ান গড়ালের সংখ্যা বেড়ে প্রায় ২৫ হয়েছে।
শুধু গড়াল নয়, চিড়িয়াখানায় লাল বনমুরগি ও কালিজ ফিজেন্ট-সহ একাধিক পাখিরও জন্ম হয়েছে। চলতি বছরের শুরুতে সিলভার ফিজেন্ট এবং বিরল মিশমি তাকিনের প্রজনন নিয়েও বিশেষ নজরদারি চালানো হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননে আন্তর্জাতিক স্তরে পরিচিত দার্জিলিং চিড়িয়াখানা। বিশেষত স্নো লেপার্ড ও রেড পান্ডার প্রজননে একাধিকবার সাফল্য এসেছে। হিমালয়ান গড়ালের তিন শাবকের জন্ম সেই সাফল্যের ধারায় নতুন সংযোজন।
এদিকে পুজোর ছুটিতে দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। দেশের পাশাপাশি বিদেশ থেকেও পর্যটকেরা পাহাড়ে আসছেন। এই পরিস্থিতিতে নতুন শাবকদের আগমন চিড়িয়াখানার আকর্ষণ Padmaja Naidu Himalayan Zoological Park আরও বাড়াবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=5Lk3VfhokaoER7ts” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>