‘হালুয়া উৎসব’-এর বাঙালি সংস্করণ, দই খেয়ে বাজেট পেশের পথে অর্থমন্ত্রী

আজ বিজেপির সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিছুক্ষণের মধ্যেই পেশ হবে নতুন সরকারের বাজেট। বাজেট ঘিরে মধ্যবিত্ত বাঙালির প্রত্যাশা তুঙ্গে।  আর্থিক সুরাহা মিলবে সে দিকে তাকিয়ে সকলে।

এতদিন কেন্দ্রীয় বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ‘হালুয়া উৎসব’ পালন করতে দেখা গিয়েছে। মনে করা হয় বাজেট পেশ করার আগে মিষ্টি মুখ করে শুভ জিনিসের সূচনা করা হয়। এবার হালুয়া উৎসবের বাঙালি সংস্করণ দেখা গেল।


দই খেয়ে বাজেট পেশ করতে চললেন রাজ্যের বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো দেওয়ার পরে দই খাওয়ান অর্থমন্ত্রীকে। তার পরে বিধানসভায় বাজেট পেশের পথে স্বপন দাশগুপ্ত। রাজ্যে লগ্নি আসবে কি না, টাটাদের আনতে ব্যবস্থা হবে কি না- এখন সেই দিকেই চোখ রাজ্যের মানুষের।