আজ নবান্নে শুভেন্দুর বৈঠক

CM Suvendu Adhikari Photo-ANI

জুলাই মাসের শুরুতেই নবান্নে বসছে মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক। আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে হতে চলা এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রীসভার অনুমোদন পেতে পারে।

পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মন্ত্রীসভার বৈঠক শেষ হওয়ার পর রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে নতুন সরকার গঠনের পর বিভিন্ন দপ্তরে শুরু হওয়া কাজের অগ্রগতি এবং বাস্তবায়নের খতিয়ান চাওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।