বাংলা থেকে ঘাসফুল উপরে ফেলল বিজেপি। আর বিজেপির এই জয়ের মূল কাণ্ডারী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই জায়গায় জয়ী হয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এই নিয়ে দু’বার হারালেন মমতাকে। জয়ের পর সল্টলেকে বিজেপির সদর দপ্তরে বিজেপি কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভার বিজেপির বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী।