চা শ্রমিকদের জন্য খুশির খবর, বরাদ্দ ৩১৩ কোটি টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image: IANS

উত্তরের চা শ্রমিকদের জন্য খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের পালাবদলের পরেই চা শ্রমিকদের উন্নয়ন নিয়ে ভাবতে শুরু করেছে রাজ্য সরকার। আর তার ফলস্বরূপ রাজ্যের চা শ্রমিকদের কথা ভেবে তাঁদের উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। রবিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

কেন্দ্রের চা শ্রমিক উন্নয়ন প্রকল্প বাংলায় চালু করা হচ্ছে। শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে জানিয়েছেন, এর জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের রাজ্য-স্তরের কমিটি সম্প্রতি প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা (পিএমসিএসপিওয়াই) প্রকল্পটি চালু করা হচ্ছে। তাতে মোট ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা আমাদের চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চা শ্রমিকদের জীবন বদলে দিতে এসেছি। এই আর্থিক বরাদ্দের মাধ্যমে চা শ্রমিকদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চা শ্রমিকদের উন্নয়নের জন্য মোট তিনটি খাতে শিক্ষা, স্বাস্থ্য ও আশ্রয় যোজনায় টাকা বরাদ্দ হয়েছে। চা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যোজনায় ৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যোজনায় চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই টাকা নির্ধারণ করা হয়েছে। চা শ্রমিক শিক্ষা যোজনায় ১৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষার গুণগত মানের উন্নয়নের লক্ষ্যে এই টাকা বরাদ্দ করা হয়েছে।


<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>We are committed to the comprehensive welfare, development of health and educational parameters of our hardworking Tea Garden Workers of North Bengal.<br>To ensure expeditious and smooth progress, our State Level Committee recently finalized the implementation plan for the &#39;Pradhan… <a href=”https://t.co/LqpF7c21TC”>pic.twitter.com/LqpF7c21TC</a></p>&mdash; Suvendu Adhikari (@SuvenduWB) <a href=”https://x.com/SuvenduWB/status/2073621874836443546?ref_src=twsrc%5Etfw”>July 5, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

অন্যদিকে, চা শ্রমিক আশ্রয় যোজনায় ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সমতল এলাকায় ২৩৩টি ও পাহাড়ি এলাকায় ৮৮টি বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে যাতে আধুনিক সবরকম সুযোগসুবিধা থাকবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সমস্ত দিকটা খতিয়ে দেখবে। তারাই এই প্রকল্পের পরিচালনার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শনিবার চা শ্রমিক উন্নয়ন প্রসঙ্গে একটি বৈঠক হয়েছিল। তার সভাপতিত্বে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল।

রাজ্যে তৎকালীন তৃণমূল সরকারের আমলে অনেক চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়ে অনেক চা শ্রমিকদের সমস্যার মুখে পড়তে হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে চা শ্রমিকদের কথা ভেবে তাঁদের উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করেছে। সরকারের এই সিদ্ধান্তে এবার চা শ্রমিকেরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে।