পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিজেপির দক্ষিণ কলকাতা জেলার সম্পাদক সৌরভ সাহার উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর শিকদার এবং বিজেপির দক্ষিণ কলকাতা শাখার সভাপতি অনুপম ভট্টাচার্য।
শনিবার অর্থাৎ ২০ জুন সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের জন্য এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, আঁকার খাতা, রঙ-পেন্সিল এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি হয় বেহালার জেমস লং সরণির সমর রায়চৌধুরী চিলড্রেনস পার্কে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।