সমস্যা মিটেছে কমিশনের ওয়েবসাইটে

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরেও স্পষ্ট নয় কত জন ‘বিবেচনাধীন’ ভোটারের নাম উঠেছে। তার মধ্যেই যোগ হয়েছিল নতুন বিপত্তি। মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছিল চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম ছিল তাঁদের নামও ‘বিবেচনাধীন’। এপিক নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করলেই প্রায় সকলের নাম ‘বিবেচনাধীন’ দেখাচ্ছিল।

অবশেষে সেই সমস্যারই সমাধান হল ঘণ্টাকয়েক পরে মঙ্গলবার মধ্যরাতে। কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকা মানুষদের আর ‘বিবেচনাধীন’ দেখাচ্ছে না। এই সংক্রান্ত সমস্ত সমস্যার সামাধান হয়েছে।