ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা সেতুর সংস্কারের জেরেই বন্ধ থাকবে যানচলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই সময় পুরো সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড বা হেস্টিংস হয়ে যাওয়া গাড়িগুলিকে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর, কে পি রোড এবং র্যাম্প ব্যবহারকারী যানবাহনের ক্ষেত্রেও আলাদা ডাইভারশন রুট ঠিক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী আরও কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে। তাই যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। তবে প্রতি রবিবার সেতু বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। কেন রাতের দিকে কাজ হচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।