আজ ফলতা পুনর্নির্বাচনের ফল গণনা

প্রতীকী চিত্র

আজ ফলতায় ভোট গণনা। ২১ মে এখানে পুনর্নির্বাচন হয়। ভোটের আগে প্রার্থীপদ থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খান। ফলতার ভোটগণনা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হওয়ার কথা।

পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন।

ফলতায় গণনাকেন্দ্রে তৃণমূলের কোনও এজেন্ট না থাকলেও  অন্য সব দলের এজেন্ট পৌঁছে গিয়েছেন।