বিজেপির সোনারপুর উত্তর ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ- ২ নম্বর অঞ্চলের গোয়ালবাটি খেলার মাঠে এক বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উৎসবমুখর এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোয়ারদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সত্যব্রত দত্ত। জেলার সাধারণ সম্পাদক সৈকত মণ্ডল, মণ্ডল সভাপতি অভিজিৎ মণ্ডল এবং বিভিন্ন বুথের সভাপতি ও কার্যকর্তারা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। তাঁরা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানো, জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং দলের আদর্শকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আগামী দিনে সাংগঠনিক বিস্তার, জনসংযোগ বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করা হয়। কর্মী-সমর্থকদের উচ্ছ্বসিত উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।