বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণ, ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের

প্রতীকী চিত্র

রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। এবার বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার এক যুবতী। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। মূল অভিযুক্তের সঙ্গে আরও দু’জনের নামে এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে ওই ঘটনাটি ঘটে। তিন অভিযুক্তই যুবতীর বন্ধু বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মূল অভিযুক্ত জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা যুবতী। অন্য অভিযুক্ত তাঁর পোশাক খুলে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। নির্যাতিতার দাবি, তাঁর ফোন কেড়ে নেওয়া হয়।

তরুণীর দাবি, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। অসৎ উদ্দেশে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিযোগকারিণী। মোবাইল ফোন হারানোর অভিযোগ জানাতে তিনি রাতে নেতাজি নগর থানায়ও গিয়েছিলেন। পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে এবং তরুণীর ফোনও উদ্ধার করা হয়েছে।


এখন পর্যন্ত তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, অভিযোগকারিণী ও মূল অভিযুক্তর মধ্যে পূর্ব পরিচয় ছিল। তাঁরা বন্ধ ছিলেন। ১১ জুলাই রাতে তিনি মূল অভিযুক্তর বাড়িতে গিয়েছিলেন। ১২ জুলাই সকালে মূল অভিযুক্তর দুই বন্ধু সেখানে আসেন। তদন্তে এখনও পর্যন্ত ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগকারিণীকে সরাসরি হেনস্থা করার প্রমাণ মেলেনি। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।