বিশ্বকর্মা পুজোর দিনও ভিজছে শহর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, কী বলছে হাওয়া অফিস

Image: IANS

বিশ্বকর্মা পুজোর দিনও ভিজবে কলকাতা। হাওয়া অফিসের পূর্বাভাস মতো শুক্রবার সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি  (Rain) শুরু হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ২-৩ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি  (Rain) হতে পারে। সেই সঙ্গে  ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি (Rain) হতে পারে।

আরও পড়ুন: তৃণমূলের নাম-প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা, অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের

সেই সঙ্গে  বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, আর হলেও তার গতিপথ কী হবে—তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আমেরিকান আবহাওয়া মডেল জিএফএস-এর পূর্বাভাসে ওই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা বলা হয়েছে। তবে ভারতের মৌসম ভবন এখনও শুধু নিম্নচাপ তৈরি সম্ভাবনার কথাই জানিয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হতে পারে ‘অর্ণব’। এই নামটি দিয়েছে বাংলাদেশ।


আরও পড়ুন: দিল্লিতে ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, ৩ নাবালক-সহ গ্রেপ্তার ৪

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সৌরাষ্ট্রের নিম্নচাপ এলাকা থেকে একটি মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, যা উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারও বৃষ্টি (Rain) চলবে, যদিও বৃষ্টির (Rain) পরিমাণ কিছু কমতে পারে। পশ্চিমের জেলাগুলির ছয়টি জেলায় শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দেখুন: ‘গিরগিটির দল, লুটেরার দল, অর্ধশিক্ষিতদের দল’, ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে তীব্র আক্রমণ মমতার