নিম্নচাপ অঞ্চল এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain Forecast) হওয়ার পূর্বাভাস। শনিবার সকালে রোদ উঠলেও দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টির দাপট।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় শনিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Rain Forecast)। তবে এই মুহূর্তে শহরে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বড়তে পারে।
আরও পড়ুন: ‘চিকেনস নেক’-এ চার লেনের জাতীয় সড়কে ২,০৭৭ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: কেরলে লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
মধ্যপ্রদেশের উপরে একটি সক্রিয় ও সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এ ছাড়া সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও, যা রাজস্থান থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই রাজ্যে বৃষ্টির (Rain Forecast) পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তামপাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WEeXpNvrVVE?si=k893z1GrTWPTSHSO” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>