নওদায় হুয়ামুনকে ঘিরে বিক্ষোভ

মুর্শিদাবাদের নওদা আসনে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ।  নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে চলছে এই বিক্ষোভ। হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান তুলছেন অনেকে। হুমায়ুনের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।