কলকাতা বিমানবন্দরে অশান্তির ঘটনায় অ্যাকশনে নামল এনএসসিবিআই থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ধৃত পাঁচজনই তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
শুক্রবার রাতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন। অভিষেককে স্বাগত জানাতে তৃণমূলের কয়েকজন নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। বিমানবন্দরে অভিষেকের বিমান নামার আগে বিজেপি ও তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে মারপিট শুরু হয়। সেই হাতাহাতি চরমে পৌঁছতে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদিও পরে বিমানবন্দরের মূল গেট থেকে অভিষেককে বের করে আনা হয়।

Last night at Kolkata Airport, shortly after I landed from Delhi, a shocking incident took place. Armed individuals were apprehended, leading to serious questions about security and the lengths to which some are willing to go.

You are unlikely to see this story covered… pic.twitter.com/rfYTn5E3RL
— Abhishek Banerjee (@abhishekaitc) June 20, 2026

তৃণমূলের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বিমানবন্দর চত্বরে বিজেপি কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, বিমানবন্দরে জমায়েতকারীরা অভিষেককে লক্ষ্য করে ডিম ছোঁড়ার পরিকল্পনাও করেছিলেন।
এই দিনের ঘটনার পরে বিজেপি থানার দারস্থ হয়। থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে। এরপর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তৃণমূলের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করে।