কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর গড়ার পরিকল্পনা, পাশাপাশি নতুন বিমানবন্দর পুরুলিয়া, বালুরঘাট ও মালদহে

কলকাতার কাছাকাছি কল্যাণীতে একটি নতুন গ্রিনফিল্ডড বিমানবন্দর নির্মাণের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। সোমবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিমান পরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন ও বিমানবন্দর সংক্রান্ত কাজেরর জন্য চলতি অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, কলকাতায় ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য প্রায় ১ হাজার থেকে দেড় হাজার একর জমির প্রয়োজন হতে পারে। এছাড়াও, রাজ্য সরকার কোচবিহার এয়ারপোর্ট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

একই সঙ্গে হাসিমারা এয়ার ফোর্স স্টেশন এবং কলাইকুণ্ডা এয়ার ফোর্স স্টেশন বিমানঘাঁটির সম্প্রসারণের জন্যও অতিরিক্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে খবর। পুরুলিয়া, বালুরঘাট ও মালদহে প্রস্তাবিত নতুন বিমানবন্দরগুলির আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে গড়ে তোলা হবে বলে খবর।