মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে মৃত্যু এক রোগীর। অভিযোগের তির এক নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ মৃতার পরিবারের। কল্যাণী থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের। অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের।মৃতা রোগীর নাম রানি কর্মকার। বয়স ৮১ বছর। বাড়ি হুগলির বাঁশবেড়িয়া সরকারিপল্লি এলাকায়।
পা ভাঙার কারণে ৮ জুন কল্যাণী স্টেশন সংলগ্ন একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়। বৃদ্ধার মেয়ে শঙ্করী দাশগুপ্ত কর্মকার বলেন, ওই নার্সিংহোমে ভর্তি করার পর মাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানো হয়। তাও একটা দুটো নয়, প্রায় ৩৫টি ওষুধ মেয়াদ উত্তীর্ণ খাওয়ানো হয়েছিল বলে দাবি করেন তিনি। রবিবারই মৃত্যু হয়েছে তাঁর।
তিনি আরও বলেন, ২০২১,২০২৩ এবং ২০২৫ সালের মেয়াদ উত্তীর্ণ খাওয়ানো হয়েছে। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। যদিও হাসপাতালের তরফে সিনিয়র কো-অর্ডিনেটর রতন অধিকারী বলেন, মেয়াদ উত্তীর্ণ লিস্টটি সফটওয়্যারের কারণে ভুল প্রিন্টিং হয়েছে। এই ঘটনায় নার্সিহোম চত্বরে উত্তেজনা ছড়ায়।