প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে মোট ১২৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাধ্যমিকের প্রথম পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতির এরূপ হার দেখে অবাক মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম দিনে পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৮৫ জন অনুপস্থিত ছিল। তার মধ্যে ১২৫ জন ছাত্র ও ৬৬০ ছাত্রী। আবার পশ্চিম বর্ধমানে পরীক্ষা দিতে আসেনি ৪৫৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ১১৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী। এর আগে মাধ্যমিক পরীক্ষায় এই বিপুল সংখ্যায় অনুপস্থিতি দেখা যায়নি বলে জানান শিক্ষা মহল।
মাধ্যমিকের প্রথম দিনে ছাত্রছাত্রীদের এই অনুপস্থিত থাকার প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক অমিতকুমার ঘোষ বলেন, ‘এ দিন পরীক্ষায় কোনও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। কোনও পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন জিনিস নিয়ে যায়নি। এমন সাধারণত হয় না। কেন হল সেটা আমরাও দেখছি।’