৬ জুলাই, সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এবার তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শোকজ্ঞাপন করেছেন।
এদিন এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘আজ দেশজুড়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। আমি ভারতের অন্যতম জাতি-নির্মাতা এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাই। শ্যামাপ্রসাদের জীবন সাহস এবং জাতীয় সেবার প্রতি অবিচল অঙ্গীকারের আরেক নাম। তিনি ভারতের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। শ্যামাপ্রসাদের অমূল্য অবদান আত্মনির্ভর ভারতকে জাতি গঠনের জন্য উদ্বুদ্ধ করবে।’
তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘বিভিন্ন ক্ষেত্রে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান রয়েছে। শিল্পমন্ত্রী হিসেবে তিনি জীবিকার বিকাশ নিশ্চিত করার পাশাপাশি সেই ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি একজন অসামান্য চিন্তাবিদ ও শিক্ষাবিদ ছিলেন। ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি শ্যামাপ্রসাদের অবিচল অঙ্গীকার চিরস্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। আজ আমরা বিকশিত ভারতের পথে এগিয়ে চলেছি।’

Today, on the 125th Jayanti of Dr. Syama Prasad Mookerjee, I bow to one of India's most remarkable nation-builders, whose life was defined by scholarship, courage and an unwavering commitment to national service. He dedicated himself to the cause of India's unity, dignity and…
— Narendra Modi (@narendramodi) July 6, 2026

এর পাশাপাশি শুভেন্দু অধিকারীও শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের বীর সন্তান, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও একজন বিশিষ্ট জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। তাঁর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আমি তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। জাতীয় ঐক্য ও জনসেবার প্রতি শ্যামাপ্রসাদের অবিচল অঙ্গীকার সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।’

On the auspicious occasion of the 125th Birth Anniversary of Bharat Mata's brave Son; visionary Statesman and Nationalist; Dr. Shyama Prasad Mukherjee, I pay my humble tributes.
His unwavering commitment to national unity and public service will always remain an inspiration. pic.twitter.com/bZTN6VLkxu
— Suvendu Adhikari (@SuvenduWB) July 6, 2026

উল্লেখ্য, আজ রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য বিজেপি। শ্যামাপ্রসাদের রাজ্যে প্রথমবার সরকার গঠন করে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ।
বাংলায় ক্ষমতায় আসার পরে ৬ জুলাই প্রথম রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পরে বিকেল চারটে বেজে দশ মিনিট নাগাদ ইকো পার্কে যাবেন অমিত শাহ। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট লম্বা মূর্তি তৈরির কাজের সূচনা করবেন। এরপর সেখান থেকে বেরিয়ে অমিত শাহ বিকেল পাঁচটা নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যাবেন। এরপর বাইপাস সংলগ্ন মিলন মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেও অংশ নেবেন শাহ।