সরকারি আবাসের ঘর পাইয়ে দেওয়ার বিনিময়ে ‘কাটমানি’ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শান্তিপুর পুরসভার চুক্তিভিত্তিক সিভিল ইঞ্জিনিয়ার প্রণয় কুন্ডু (Pranoy Kundu)। সোমবার পুরসভা চত্বরে উপভোক্তার কাছ থেকে ৮ হাজার টাকা নগদ ঘুষ নেওয়ার সময় তাঁকে ঘেরাও করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ধৃত ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। পরে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, পুরসভার মিউনিসিপাল সিভিল ইঞ্জিনিয়ার প্রণয় কুন্ডুর (Pranoy Kundu) বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্বজন পোষণ ও তোলাবাজির অভিযোগ উঠছিল। সম্প্রতি এক মহিলা উপভোক্তাকে সরকারি আবাসের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ হাজার টাকা দাবি করেন তিনি। বাধ্য হয়ে ওই মহিলা প্রথমে ৮ হাজার টাকা দিতে রাজি হন।
আরও পড়ুন: দিল্লির মেস বাড়ি ধসে গ্রেপ্তার বাড়ির মালিক, রাজস্থানের ভিওয়াড়ি থেকে আটক হরিরাম বনসল
তবে ঘুষ দেওয়ার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রদেয় নোটগুলির সিরিয়াল নম্বর নিজের ফোনে ভিডিও রেকর্ড করে রাখেন অভিযোগকারী। সোমবার পুরসভায় প্রণয়বাবু (Pranoy Kundu) টাকাটি হাতে নেওয়া মাত্রই আগে থেকে ওত পেতে থাকা সাধারণ মানুষ তাঁকে ধরে ফেলেন।
ঘটনাটি জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় পুরসভা চত্বরে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। উত্তেজনার পারদ চড়লে প্রণয় কুন্ডুর (Pranoy Kundu) উপর চড়াও হন বাসিন্দারা এবং তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোঁড়া শুরু হয়।
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করার চেষ্টা করলে, পুলিশের সামনেই চরম বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কোনক্রমে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।
আরও পড়ুন: দিল্লিতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, পলাতক মালিকের খোঁজে লুক আউট নোটিস
সব অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ার প্রণয় কুন্ডু (Pranoy Kundu) জানান, একটি ব্যক্তিগত বিল্ডিং প্ল্যান পাস করানোর জন্য ১৫ হাজার টাকার চুক্তি হয়েছিল। উনি অগ্রিম হিসেবে ৮ হাজার টাকা দিতে আসেন। এটি কোনো কাটমানি নয়। কেন এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে জানি না। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/XnH4aiIEsgg?si=d56ZIa_aSJeDGNzB” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>