অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক করতে পুরসভার কর্মীরা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা।  মেপে দেখা হচ্ছে বাড়ি ও তার চারপাশ। অবৈধ অংশের খোঁজে চলছে এই মাপজোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভবানীভবনে ঠিক তখনই কেনও কলকাতা পুরসভার এই আচরণ? উঠছে প্রশ্ন।

১২১, কালীঘাট রোডের বাড়িতে থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যা। এখানেই মঙ্গলবার দুপুরে পৌঁছন কলকাতা পুরসভার কয়েকজন আধিকারিক। আগেও অভিষেকদের ১৭টি ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল।

এদিন পুর-ইঞ্জিয়াররা অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাড়ির চারপাশে মাপজোক শুরু করেন। সেইসঙ্গে কাগজে তা নথিভুক্তও করেন। মনে করা হচ্ছে, এই বাড়ির কোনও অংশ বেআইনি কি না অথবা বাড়তি জমি দখল করে কোনও নির্মাণ হয়েছে কি না, তারই পরীক্ষা করছেন ইঞ্জিনিয়াররা।


এর আগেও হরিশ মুখার্জি স্ট্রিটে ‘শান্তিনিকেতন’ নামে বাড়িটির কিছু অংশে বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভার নোটিস পাঠিয়েছিল। সেই বাড়ির বিস্তারিত নকশা চেয়ে পাঠায় পুরসভা। তা পুরসভায় জমা দেওয়ার জন্য সময় চেয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানেও যান আধিকারিকরা। পরে ১২১, কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ার বাড়ি নিয়েও পুরসভার সংশয় থাকায় এদিন মাপজোক হল বলে মনে করা হচ্ছে।