খড়্গপুর আইআইটিতে মোদী, ৭৫ বছর উপলক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রী

Image: FB/SuvenduWB/

শনিবার সকালে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে নামেন তিনি। সেখানে থেকে সড়কপথে খড়্গপুর আইআইটিতে যান। আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠআনে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর।

Sofv সকাল ১০টার কিছু পরে কলাইকুণ্ডায় পৌঁছন প্রধানমন্ত্রী। বিমানঘাঁটিতে তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর যাতায়াতের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করা হয়। প্রাথমিক সূচি অনুযায়ী, কলাইকুণ্ডায় অবতরণের পরে হেলিকপ্টারে করে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বাতিল করে সড়কপথেই আইআইটিতে যান প্রধানমন্ত্রী।

আইআইটি খড়্গপুরে পৌঁছে নবনির্মিত চিকিৎসা শিক্ষার পরিকাঠামো ঘুরে দেখেন মোদী। সেখানে চালু হওয়া ডাক্তারির কোর্সের পঠনপাঠনের ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। পাশাপাশি, প্রতিষ্ঠানের কয়েক জন পড়ুয়ার সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজ্যপাল আর এন রবি এবং মখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।


<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSuvenduWB%2Fvideos%2F1087387317680490%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>