প্রাচীন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন মেদিনীপুরের নব নির্বাচিত বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। তিনি মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। হাসপাতাল ঘুরে দেখার পর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।
ওই হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কী কী সমস্যা রয়েছে তা আধিকারিকদের কাছ থেকে জানান চেষ্টা করেন। সেই সব সমস্যার দ্রুত সমাধান করার জন্য তিনি উদ্যোগী হবেন বলেও এদিন বৈঠকে জানান।
সেই সঙ্গে তিনি আধিকারিকদের বলেন প্রাচীন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়নে যেসব কাজ করার প্রয়োজন তা দ্রুত করা হবে। তিনি আধিকারিকদের আরও বলেন যে চিকিৎসা পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেন বিধায়। এছাড়াও তিনি বলেন, ‘যে কোনও প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন আমি আমার ক্ষমতা অনুযায়ী এই হাসপাতালের উন্নয়নে কাজ করব’।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক উন্নয়নমূলক সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ঢেলে সাজাতে চাইছেন প্রশাসনকে। তার ফলে রাজ্যের বিভিন্ন জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে রূপায়নের লক্ষ্যে কাজ করে চলেছেন।