কুপার্সে কালীপুজোর উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ, পরিবেশ সুরক্ষার বার্তা

Image: SNS

রানাঘাটের কুপার্সে একাধিক কালীপুজোর উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে নেতাজি সংঘের প্রথম বর্ষের কালীপুজোর পাশাপাশি আরও কয়েকটি ক্লাবের পুজো উদ্বোধন করেন তিনি। মণ্ডপ থেকেই কুপার্সবাসীকে দীপাবলি এবং ভাইফোঁটার শুভেচ্ছা জানান মন্ত্রী (Dilip Ghosh)।

মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, পুজো খুব ভালো কেটেছে। যেভাবে আমরা উৎসাহের সঙ্গে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো করেছি, ঠিক সেইভাবেই মা কালীর পুজো, দীপাবলি ও ভাইফোঁটা উদ্‌যাপন করব। বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পরিবর্তনের বাংলায় মানুষ মন খুলে আনন্দ করছেন এবং ভক্তিভরে মায়ের পুজো করছেন। আগামী দিনে রাজ্যের আরও উন্নয়ন ও সাধারণ মানুষের সার্বিক আনন্দ বজায় রাখতে সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার  আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: উত্তপ্ত কালীঘাট, অভিষেকের জন্মদিন পালন ঘিরে বাড়ির সামনে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার দিলীপ ঘোষের


এদিন আবহাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী (Dilip Ghosh) বলেন, ক’দিন আগেও বৃষ্টির আশঙ্কায় ভয় থাকলেও মায়ের কৃপায় এখন আকাশ পরিষ্কার ও সুন্দর আবহাওয়া রয়েছে। অতীতে ছোটবেলায় কালীপুজোয় সোয়েটার বা চাদর পরে পুজো দেখতে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, বর্তমানে উষ্ণতা অনেকটাই বেড়ে চলেছে।

পাশাপাশি, উৎসবের আনন্দের মাঝে পরিবেশ রক্ষা ও সতর্কতার ওপর বিশেষ জোর দেন মন্ত্রী (Dilip Ghosh)। তিনি বলেন,  শব্দবাজির বিষয়ে সরকারের কড়াকড়ির বিষয়টি মাথায় রাখতে হবে। শব্দ এবং বায়ু উভয় প্রকার দূষণের ফলে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ করে হাঁপানি বা ফুসফুসের সমস্যায় আক্রান্তদের মারাত্মক কষ্ট হয়। তাই পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এবং দুর্ঘটনা এড়িয়ে আনন্দ উপভোগ করার জন্য বার্তা দেন তিনি।

আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী ও জয়পুরের প্রাক্তন বক্সিং কোচ হ্যারি গ্রেপ্তার আমেরিকায় দেশে ফেরানোর তোড়জোড়

সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে উৎসব পালনের আনন্দে মেতে ওঠার পাশাপাশি ছোটদের নিরাপত্তার প্রতিও সতর্ক থাকার পরামর্শ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্লেখ্য, এদিন নেতাজি সংঘ ছাড়াও কুপার্সের ১০ নম্বর ওয়ার্ডের অ্যাপোলো স্পোর্টিং ক্লাব এবং ৮ নম্বর ওয়ার্ডের বেঙ্গল স্পোর্টিং ক্লাবের কালীপুজোর ফিতে কাটেন মন্ত্রী (Dilip Ghosh)। দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতি এবং তাঁর এই জনসংযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=fYQZG3BHLzao7Cz4″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>