কিছু দিন আগেই ফুটপাথে দুধ গরম নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরে তিনি ফেসবুকে লাইভ করে বলেছিলেন বুঝিয়ে বলা যেত। প্রতিদিনই তিনি কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তবে শুক্রবার তাঁকে ভিন্ন মেজাজে দেখা গেল। এদিন কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দাদের তিনি রাখি পরান। তাঁদের মধ্যে ফুটপাথবাসীরাও ছিলেন। খুদেদের লাড্ডু ও চকোলেটও দেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)।
বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। অনুষ্ঠানে মহিলা মোর্চার সদস্যরা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) হাতে রাখি পরিয়ে দেন।
আরও পড়ুন: নেপালে বিদেশি উদ্ধারকারী বাহিনীর দরকার নেই জানাল কাঠমাণ্ড, হড়পা বানে মৃত ৪৬৯
অন্যদিকে, অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) গড়িয়াহাট মোড় দিয়ে যাওয়া পথচারী, গাড়িচালক এবং ফুটপাথবাসীদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি ফুটপাথে থাকা শিশুদেরও রাখি পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বর্ণপরিচয় ও পড়াশোনার সামগ্রী। শিশুদের খাওয়ানো হয় লাড্ডুও। এমনকি রাস্তায় কর্মরত পুলিশ অফিসার ও কনস্টেবলদের হাতেও পরান রাখি (Agnimitra Paul)। বিরোধী থাকাকালীন পুলিশের বিরুদ্ধে প্রায়শই তাঁদের অভিযোগ করতে শোনা যেত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যেত। আজ ক্ষমতায় এসে তাদেরকেই নিরপেক্ষ কাজ করার পাঠ দিলেন রাখি পরিয়ে।
এদিন তিনি (Agnimitra Paul) বলেন, ‘সকলে ভারতের নাগরিক, কেন রাখি পরাব না’। যাদবপুর প্রসঙ্গে বলেন, ‘যাদবপুর, পশ্চিমবঙ্গ তো ভারতের অংশ। কিন্তু এমন আচরণ করা হয় যেন যাদবপুর ভারতের বাইরে। বর্তমান সরকার এসব বরদাস্ত করবে না।’
আরও পড়ুন: এবার নেপালের পর্যটনে পড়ল হড়পা বানের প্রভাব, কমছে বুকিং! ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা
গরম দুধ বিতর্কের পর এবার ফুটপাথবাসী শিশুদের রাখি পরিয়ে তাঁদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাখি বন্ধনের এই কর্মসূচির মাধ্যমে সেই বিতর্কের আবহে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/LBZ6xQQLVe8?si=w1de54x3RHX8TVKS” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>