মেট্রো যাত্রীদের জন্য সুখবর, আজ থেকেই ভোর থেকে মিলবে পরিষেবা, রাতেও পাওয়া যাবে মেট্রো

Image: ANI

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই নতুন ব্যবস্থায়  সোমবার থেকে শনিবার পর্যন্ত ভোট ৬টা থেকেই মেট্রো চলবে। পাশাপাশি রাতেও পরিষেবা সময়সীমা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা।

 

ব্লু লাইনের (শহিদ ক্ষুদিরাম- দক্ষিণেশ্বর) নতুন সময়সূচি


 

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- প্রথম মেট্রো সকাল ৬টা, শেষ মেট্রো রাত ১০টা ১৫মিনিট।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- প্রথম মেট্রো সকাল ৬টা, শেষ মেট্রো রাত ১০টা ৩মিনিট।

মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর- প্রথম মেট্রো সকাল ৬টা ১৫ মিনিট, শেষ মেট্রো রাত ১০টা ২৮ মিনিট।

দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার- শেষ মেট্রো রাত ১০টা ১৮ মিনিট।

মহানায়ক উত্তমকুমার থেকে দমদম- প্রথম মেট্রো সকাল ৬টা ১৫ মিনিট, শেষ মেট্রো রাত ১০টা ৪৩ মিনিট।

দমদম থেকে মহানায়ক উত্তমকুমার- প্রথম মেট্রো সকাল ৬টা ১৫ মিনিট, শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিট।

দমদম থেকে শহিদ ক্ষুদিরাম- প্রথম মেট্রো সকাল ৬টা ১৫ মিনিট, শেষ মেট্রো রাত ১০টা ১৫ মিনিট।

শহিদ ক্ষুদিরাম থেকে দমদম- শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিট।

গ্রিন লাইনের (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) নতুন সময়সূচির

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ- প্রথম মেট্রো সকাল ৬টা, শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিট।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান- প্রথম মেট্রো সকাল ৬টা ৯ মিনিট, শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিট।

সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান– প্রথম মেট্রো সকাল ৬টা ১৫ মিনিট, শেষ মেট্রো রাত ১০টা ৩৬ মিনিট।

 

রবিবারের পরিষেবাতেও পরিবর্তন

রবিবার ব্লু লাইনে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম ও মহানায় উত্তরকুমার রুটে প্রথম মেট্রো সকাল ৯টা থেকে চলবে। দমদম থেকে শহিদ ক্ষুদিরামের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টা ৫ মিনিটে। শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে।

রবিবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৯টায় ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন মিলবে ৯টা ২ মিনিটে। শেষ ট্রেন হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ-উভয় দিকেই রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সিটি সেন্টার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৬ মিনিটে।

 

বাড়ছে ট্রেনের সংখ্যাও

পরিষেবার সময় বাড়ানোর পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইন– সোমবার থেকে শুক্রবার ট্রেনের সংখ্যা ২৬০ থেকে বেড়ে হবে ২৭২টি। শনিবার ২৪৬টির বদলে চলবে ২৫৮টি ট্রেন এবং রবিবার ১৫২টির পরিবর্তে চলবে ১৫৮টি ট্রেন।

গ্রিন লাইন– সোমবার থেকে শুক্রবার ২২৮টির পরিবর্তে চলবে ২৩৬টি ট্রেন। শনিবার ২০৪ থেকে বেড়ে হবে ২১২টি এবং রবিবার ১০৮টির বদলে চলবে ১১১টি ট্রেন।