পানাগড়ে একটি বিদ্যুতিক স্কুটারের শোরুমে (Scooter Showroom Fire) ভয়াবহ আগুন লাগে। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে ওই শোরুম (Scooter Showroom Fire) থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দ্রুত আগুন নেভানোর (Scooter Showroom Fire) কাজ শুরু করে। দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে শহরজুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
একটি তিনতলা বাণিজ্যিক ভবনের একতলায় রয়েছে বৈদ্যুতিক স্কুটারের ওই শোরুম (Scooter Showroom Fire) । ভবনের উপরের অংশে একটি ইংরেজি মাধ্যম স্কুলও রয়েছে। সকালে ভবনের তিন তলার বাসিন্দারা প্রথমে শোরুম থেকে কালো ধোঁযা বেরোতে দেখেন। তবে সেই সময় শোরুম (Scooter Showroom Fire) এবং স্কুলে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উপরতলার স্কুলে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।
আগুন নিয়ন্ত্রণে এলেও শোরুমে থাকা অধিকাংশ বিদ্যুতের স্কুটার (Scooter Showroom Fire) পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের আগে আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
দমকল আধিকারিক বিশ্বজিৎ বর্মন জানিয়েছেন, সকাল ৭টার সময় এখানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমরা ২টি ইঞ্জিন নিয়ে আসি। তবে একটি ইঞ্জিন দিয়েই আগুন নেভানো গিয়েছে। এই একতলায় স্কুটির শোরুমেই মূলত আগুনটা লেগেছিল। দোতলা ও তিনতলায় কোনও ক্ষতি হয়নি। প্রাণহানিও হয়নি। কী থেকে আগুন লেগেছ, এখনও কিছু বলা যাচ্ছে না। সবটা খতিয়ে দেখতে হবে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Z8NwHIiC2-o?si=MsIk-ifpGZNTaMOY” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>