সোমবার ফের সুপ্রিম মামলায় থাকবেন মমতা

প্রতিনিধিত্বমূলক চিত্র

বুধবার এসাইআর নিয়ে সুপ্রিম মামলায় সওয়াল করে ইতিহাস গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে আরও মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট।  আগামী সোমবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি রয়েছে। বুধবারের মতো ওইদিনও শুনানিতে অংশ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে ফের দিল্লি যাবেন তিনি। এদিকে  আজ বেলা আড়াইটেয় রাজ্য বাজেট পেশ। তার আগে বেলা সাড়ে বারোটায় ভাষণ দেবেন রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস। রাজ‌্যপালের ভাষণ ও বাজেট পেশ, দুই সময়েই বিধানসভায় থাকার কথা স্বয়ং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের।

বিধানসভা সূত্রের খবর, শুক্রবার এসআইআর ও সোমবার বিধানসভার শেষদিনে ভোট অন অ‌্যাকাউন্ট নিয়ে আলোচনায় সব মিলিয়ে তিনদিনই অধিবেশনে যোগ দেওয়ার কথা  মুখ‌্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রার ফলে সোমবারের পরিবর্তে শনিবার বিধানসভার অধিবেশন শেষ করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবারই অধিবেশনে ভোট অন একাউন্ট নিয়ে আলোচনার কথা ছিল। তবে সূত্রের খবর, সোমের বদলে শনিবারই হতে পারে আলোচনা।