পার্ক স্ট্রিটের ফুটপাথের মহিলা ও শিশুর দায়িত্ব নিতে চান মমতা

Image: Screengrab

পার্ক স্ট্রিটের ফুটপাথে থাকা সেই মহিলা ও তাঁর শিশুর দায়িত্ব নিতে চাইলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সোমবার এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ওঁদের দায়িত্ব নিতে রাজি। আমাদের কারও বাড়িতে থাকা, খাওয়ার ব্যবস্থা করতে পারি।’ কয়েক দিন আগে ফুটপাত ছেড়ে চলে যাওয়ার জন্য ওই মহিলাকে হুমকির সুরে বলা নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার প্রসঙ্গ টেনেই মমতার (Mamata Banerjee)  এই মন্তব্য।

আরও পড়ুন: আত্মীয়কে চিকিৎসা করাতে এসে বিপত্তি! এসএসকেএমে মাথায় গাছ পড়ে মৃ্ত্যু মহিলার

অন্নপূর্ণা যোজনা নিয়েও এ দিন রাজ্য সরকারের সমালোচনা করেন তৃণমূলনেত্রী। সমাজমাধ্যমে তিনি (Mamata Banerjee) দাবি করেন, ‘৭৫ শতাংশ বন্ধ হয়ে গিয়েছে। সঠিক সংখ্যাটা আমিও জানি না। সমীক্ষা করলে বোঝা যাবে।’ এই ‘বঞ্চিত’ মহিলাদের পাশে নিয়ে আন্দোলনে নামার কথাও জানান তিনি।


তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মামলা নিয়েও সরব হন মমতা (Mamata Banerjee) । তাঁর অভিযোগ, ‘তৃণমূলের ১২-১৪ হাজার কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পুলিশ ভয় দেখাচ্ছে।’ একই সঙ্গে ফের এসআইআর নিয়ে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মিথ্যা FIR হলেও সরাসরি প্ররোচনা না থাকলে আত্মহত্যার মামলা নয়, জানাল সুপ্রিম কোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে ছাত্রছাত্রীদের নিয়েও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । তিনি (Mamata Banerjee) বলেন, ‘আমার সঙ্গে ওঁদের (ছাত্রছাত্রীদের) মতপার্থক্য ছিল। কিন্তু আপনারা তাণ্ডব করেছেন।’

এর পরেই আন্দোলনের বার্তা দিয়ে মমতা(Mamata Banerjee) বলেন, ‘সংগ্রাম লগ্নে আমার জন্ম। দেখা হবে রাস্তায়। ছাত্র-যুবরা ফের পথে নামবে।’ বিজেপির ‘রাজনৈতিক সন্ন্যাস’ নিশ্চিত না করা পর্যন্ত তিনি থামবেন না বলেও মন্তব্য করেন তৃণমূলনেত্রী(Mamata Banerjee) ।

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMamataBanerjeeOfficial%2Fvideos%2F1082667094298134%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>