রেড রোডে ইদের নমাজে এসে আবার এসআইআর নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এসআইআরে নাম কাটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন তিনি। মমতা জানান, এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন, তা অব্যাহত থাকবে! মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চ থেকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিলেন তিনি।