আজ দিল্লি যাচ্ছেন মমতা

আজ দিল্লির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্রেত মমতা মুখোমুখি হবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে সরব তৃণমূল।

এর আগে এসআইআর নিয়ে পাঁচটি চিঠি লিখে কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন মমতা। সোমবার বিকেলে কমিশনে গিয়ে প্রতিবাদ জানানোর কথা মুখ্যমন্ত্রীর।  সেই কারণেই এক দিন আগে তিনি দিল্লি যাচ্ছেন। তবে আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন হবে। দিল্লির কর্মসূচি শেষ করে কলকাতায় ফেরার কথা তাঁর।