ভারী বৃষ্টিতে সিকিমে ধস, ভেসে গেল বালাসন নদীর ডাইভারশন

Image: IANS

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে সিকিমের পাহাড় এবং উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের একাধিক জায়গায় ধস (Sikkim Landslide) নেমেছে। ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সিকিমের রাবাংলায় ধসে (Sikkim Landslide) ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি। পাশাপাশি শিলিগুড়ির কাছে বালাসন নদীর উপর সম্প্রতি মেরামত করা ডাইভারশনের একাংশ জলের তোড়ে ভেসে যাওয়ায় যান চলাচলেও সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা, মালদহে নতুন নতুন এলাকা প্লাবিত

রাবাংলায় ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি


সিকিমের রাঙ্গাং-ইয়াংগাং এলাকার লোয়ার সাংমু এলাকায় বৃহস্পতিবার বড়সড় ধস  (Sikkim Landslide) নামে। সেই ধসে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি আরও হলে ওই বাড়িটি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছে প্রশাসন।

শুক্রবার মুখ্যমন্ত্রীর অতিরিক্ত রাজনৈতিক সচিব, নামচি জেলার বিষ্ণু শর্মা, মুখ্যমন্ত্রী ওএসডি কর্ম সুব্বা-সহ আধিকারিকদের একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। রাবাংলার এসডিএমের নেতৃত্বে ক্ষয়ক্ষতিরর পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবিলার নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে ইতিমধ্যেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নাগাড়ে মুষলধারে বৃষ্টিতে আবার ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, বিপর্যস্ত মিরিক

বালাসনের জলের তোড়ে ভেসে গেল ডাইভারশন

অন্যদিকে, পাহাড়ে টানা ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ির কাছে বালাসন নদীর জলস্তর দ্রুত বেড়ে যায়। প্রবল স্রোতে নদীর উপরের ডাইভারশনের একাংশ ভেসে যায়। এর ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে ভারী যান চলাচল ব্যাহত হয়েছে।

বর্তমানে ওই পথে ভারী যান চলাচল করছে না। তবে বালাসন নদীর উপর থাকা বেইলি ব্রিজ দিয়ে হালকা যানবাহন এবং পথচারীরা নদী পারাপার করতে পারছেন। পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। বৃষ্টি আরও চলতে থাকলে পাহাড় এবং সংলগ্ন তরাই-ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার (Sikkim Landslide)আশঙ্কা রয়েছে।

দেখুন: স্বামীর স্মৃতিতে তৈরি ছবিতে নিজের চরিত্রেই স্ত্রী গরিমা, কলকাতায় শুরু ‘লাভ ইউ জুবিনদা’-র শ্যুটিং