মেট্রোপথে জুড়তে চলেছে কলকাতা স্টেশন। এর আগে হাওড়া ও শিয়ালদহ গ্রিনলাইন মেট্রোপথে জুড়ে ছিল। করুণামী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত মেট্রো রুট চালু করতে চাইছে রেলমন্ত্রক। প্রাথমিক সমীক্ষার অনুমতিও পেয়েছে রেলমন্ত্রক। ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল, সল্টলেক ৬ নম্বর আইল্যান্ড হয়ে মেট্রো যাবে করুণাময়ী এমনটাই খবর।
গ্রিন লাইন মেট্রো চলে করুণাময়ী পর্যন্ত। ফলে এই প্রকল্প চালু হলে আরও নতুন রুট জুড়ে যাবে এর সঙ্গে। এই প্রকল্পের জন্য জমি সংক্রান্ত সমস্যা হবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই প্রকল্পের জন্য সমীক্ষা করতে খরচ হবে প্রায় ৮ লক্ষ টাকা। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাকা স্টেশনে মেট্রো সম্ভাবনা খতিয়ে দেখতে সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। কারিগরি এবং ট্র্যাফিক সার্ভে শুরু হবে। আজ রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলার রেল প্রকল্পগুলি নিয়ে নবান্নে বৈঠক হবে বলে খবর। শনিবার সকাল ১১টায় এই বৈঠক হবে। বৈঠকে সমস্ত বিধায়করা উপস্থিক থাকবেন বলে সূত্রের খবর।
পূর্ব, দক্ষিণ-পূর্ব, নর্থ ফ্রন্টিয়ার রেল ও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার সহ শীর্ষ আধিকারিকরা থাকবেন বলে জানা গিয়েছে। রাজ্যে আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়েই মূলত আলোচনা হতে পারে। বিধায়কদের নিজের এলাকায় রেলসংক্রান্ত কী কী চাহিদা রয়েছে তা বৈঠকে আলোচনা হতে পারে বলে রেলসূত্রে খবর। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যনত এই বৈঠক হবে বলে খবর।