সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠতেই উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী

 কেটে গিয়েছে অনিশ্চয়তার মেঘ। অতিরিক্ত তালিকায় বেরিয়েছে নাম। শেষ পর্যন্ত উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে জাকির হোসেনকে। কিন্তু তাঁর নাম ছিল বিবেচনাধীন’ তালিকায়। ফলে জাকিরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নিয়েই তৈরি হয়েছিল সংশয়। তবে পরবর্তী অতিরিক্ত তালিকায় জাকিরের নাম বের হয়।

তাতেই কেটে যায় অনিশ্চয়তার মেঘ। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি ফেরে তৃণমূল প্রার্থীর মনে। তারপর মনোনয়নও জমা দিলেন জাকির। সোমবার বিশাল মিছিল সঙ্গে নিয়ে টোটো চেপে তিনি মনোনয়ন জমা দিতে যান। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে জাকির জানান, আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।

নাম বাদ পড়া প্রসঙ্গে জাকির আগেই জানিয়েছিলেননিজের ভোটার পরিচয় নিয়ে তাঁর কোনও সন্দেহ নেই। একই সঙ্গে তিনি দাবি করেনতাঁর বিধানসভা এলাকার যাঁদের নাম বিবেচনাধীন রয়েছেতাঁরাও সকলেই বৈধ ভোটার। তাঁদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার কোনও কারণ নেই। আশা করা যায় তাঁদের নামও ভোটার তালিকায় উঠবে।