নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের একজোট হওয়ার সমালোচনা করলেন নদিয়ার রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, শুধু দাবি তুললেই কোনও সাংবিধানিক পদে থাকা ব্যক্তির পদত্যাগ হয় না। তার জন্য উপযুক্ত প্রমাণ ও নথি পেশ করতে হয়। নির্বাচন পরিচালনা নিয়ে বিরোধীদের অভিযোগেরও পাল্টা ব্যাখ্যা দিয়েছেন তিনি।
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fjagannathsarkarbjp%2Fvideos%2F1624557029166035%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) বক্তব্য, যেভাবে নির্বাচন পরিচালিত হয়েছে, তাতে ভোটপর্বে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। তাঁর দাবি, কোনও ভোট বাতিল হয়ে থাকলে তার পিছনে স্থানীয় স্তরের কর্মী বা রাজনৈতিক কারণ থাকতে পারে। তিনি বলেন, ‘যদি ত্রুটি বা দোষ খুঁজতেই হয়, তবে বিরোধীরাই তাতে ফাঁসবেন।’ নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রমাণ ও নথির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কল্যাণীকে ‘নির্মল শহর’ করার বার্তা অগ্নিমিত্রার
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘গণতন্ত্র লুটের’ অভিযোগেরও তীব্র জবাব দিয়েছেন রানাঘাটের সাংসদ। তাঁর প্রশ্ন, গণতন্ত্রের অর্থ কি সংসদের কাজ বন্ধ করে দেওয়া? তাঁর বক্তব্য, গণতন্ত্রের নামে দেশের বিরোধিতা করা কিংবা ভারতে থেকে পাকিস্তান বা বিদেশি শক্তিকে মদত দেওয়ার অভিযোগেরও ব্যাখ্যা প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ দিন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়েও মন্তব্য করেছেন জগন্নাথ। তিনি দাবি করেছেন, অনুব্রতের নিজের ঘনিষ্ঠ লোকজনের দ্বারাই এই ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, অনুব্রতের ঘনিষ্ঠ ও শাগরেদরাই তাঁর ভুল ধরতে সেখানে গিয়েছিলেন। ক্ষমতার অপব্যবহারের পরিণতিতে নিজের লোকজনের একাংশই বিরোধিতা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেখুন: মাঝআকাশে হামলা রুখে সাহসিকতার নজির, ভারতীয় পাইলট স্মিতকে কুর্নিশ মোদীর