কলকাতা ইসকনের সহ সসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাধারমণ দাসকে। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এমনটা জানিয়েছেন। আপাতত ইসকনের সমস্ত পদ ও দায়িত্ব থেকেই তাঁকে ছুটি দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে।
রাধারমণ জানিয়েছেন, কতৃপক্ষ তাকে যে কারণগুলি জানিয়েছেন , তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে হিন্দু ও ইসকনের ভক্তদের নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা। এছাড়াও বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে প্রকাশ্যে মত দেওয়াও তাঁর বিরুদ্ধে অন্যতম কারণ বলে দাবি করেছেন তিনি। তাছাড়াও বিজেপি নেত্রী মেনকা গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানও অন্যতম কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
I wish to inform well-wishers, devotees, all members of the media and the general public that I have been relieved of all my responsibilities within ISKCON and have also been directed not to represent or speak on behalf of ISKCON before the media, government authorities, or any…
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) June 28, 2026
রাধারমণ আরও বলেন, কৌতুকশিল্পী সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের, সনাতন ধর্মের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া, ১৯৭৬ সালের নিউ ইয়র্ক রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে পোস্ট ভাগ করে নেওয়া একটি টেলিভিশন চ্যানেলে যোগ দেওয়াও অন্যতম কারণ। তিনি আরও বলেন ইসকন কতৃপক্ষের সিদ্ধান্ত সম্মান করেন তিনি। তাই ভবিষ্যতে এই নির্দেশ তিনি মেনে চলবেন।
যদিও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাধারমণ দাসের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। রাজ্যের বিভিন্ন সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই সমংয় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দতু অধিকারী রাধারমণ দাসসের ভূমি্কা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।