নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে বৃহস্পতিবার হরিণঘাটা দরাপপুর স্কুল মাঠে জনসভায় যোগ দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবীরকে একহাত নিয়েছেন।
তিনি বলেন, হুমায়ুন কবীরকে আসামে আমি যদি পেতাম তাহলে ট্রিটমেন্ট করে দিতাম। হুমায়ুন কবীর বলেন, বাংলায় বাবরি মসজিদ বানাবেন। এই বাংলা কি হুমায়ুনের পৈতিক সম্পত্তি যে বাবরি মসজিদ বানাবেন।
আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, হুমায়ুন কবীর তৃণমূলের গুণ্ডা।৪ তারিখের পর বাংলায় বিজেপি সরকার গঠন হবে। তখন আমি বিজেপি মুখ্যমন্ত্রীকে আবেদন করব হুমায়ুনকে আসামে নিয়ে যাওয়ার জন্য। আসামে নিয়ে গিয়ে ফুটবল বানিয়ে দেব হুমায়ুনকে।
বিজেপি ক্ষমতায় এলে মাছ,মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। বিরোধীদের এই অপপ্রচারের বিরুদ্ধে সরব হন হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, হরিণঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী অসীম সরকার জেতার পর এই হরিণঘাটাতে মাছ,মাংসের পিকনিক হবে। সেই পিকনিকে আমি আসব। আসাম থেকে মাছ আমি পাঠাবো। হরিণঘাটার মাংস ও আসামের মাছ রান্না করে আমরা পিকনিক করব। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে।